Breaking News

জুলাই নিয়ে কটূক্তি করা শাওনের শেখ হাসিনার অপরাধের শামিল: রাশেদ খাঁন

Spread the love

ডেস্ক রিপোর্ট: জুলাইকে নিয়ে অভিনেত্রী মেহের আফরোজ শাওনের মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন বিএনপি নেতা রাশেদ খাঁন। তিনি বলেছেন, জুলাই নিয়ে শাওনের কটূক্তি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অপরাধের শামিল।বৃহস্পতিবার (২ জুলাই) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে রাশেদ খাঁন এ মন্তব্য করেন।পোস্টে তিনি লেখেন, ‘এত রক্ত, এত ত্যাগের জুলাইকে যারা ধারণ করতে পারে না, বরং শেখ হাসিনার প্রতি দরদ দেখায়; তাদের শেখ হাসিনার কাছে গিয়ে থাকা উচিত।’

অন্তর্বর্তীকালীন সরকারের কর্মকাণ্ডের সমালোচনা করা যেতে পারে, তবে সেই সমালোচনার আড়ালে জুলাইকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা গ্রহণযোগ্য নয় বলেও মন্তব্য করেন তিনি। রাশেদ খাঁনের ভাষ্য, ‘জুলাই-পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকার বা সরকার-সংশ্লিষ্টদের বিতর্কিত কর্মকাণ্ডের সমালোচনা করতে গিয়ে যারা জুলাইয়ের গায়ে হাত দেওয়ার চেষ্টা করবে, স্বয়ং জুলাইকে প্রশ্নবিদ্ধ করবে, তাদের ঠিকানা বাংলাদেশ নয়।’

তিনি আরও লেখেন, ‘বাংলাদেশের আলো-বাতাস গ্রহণ করে জুলাই নিয়ে শাওনের মতো পতিত দোসরদের নোংরামি বরদাস্ত করার সুযোগ নেই।’

রাশেদ খাঁন তার পোস্টে আরও বলেন, জুলাই কোনো ব্যক্তি, রাজনৈতিক দল বা অন্তর্বর্তীকালীন সরকারের সমার্থক নয়; এটি একটি সামষ্টিক অর্জন। তাই জুলাইকে নিয়ে ঠিকাদারি যেমন কেউ করতে পারে না, তেমনি এ নিয়ে বিতর্কিত মন্তব্যও জাতি মেনে নেবে না বলেও মন্তব্য করেন তিনি।

এর আগে জুলাই প্রসঙ্গে মেহের আফরোজ শাওনের মন্তব্যকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

About dainiksatkhira24

Check Also

জুলাই আন্দোলনে মাদ্রাসা শিক্ষার্থীদের অবদানের রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে: নাহিদ ইসলাম

Spread the loveডেস্ক রিপোর্ট: জুলাইসহ ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে মাদ্রাসা শিক্ষার্থীদের অবদানের রাষ্ট্রীয় স্বীকৃতি এবং তাদের ত্যাগকে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com