Breaking News

সাতক্ষীরার সীমান্ত থেকে প্রায় ৬ লক্ষ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ

Spread the love

বিশেষ প্রতিনিধি ঃ সাতক্ষীরার বিভিন্ন সীমান্ত থেকে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৬ লক্ষ টাকা মূল্যের ভারতীয় শাড়ি, ঔষধ ও মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার বৈকারী, তলুইগাছা, ঝাউডাঙ্গা, চান্দুড়িয়া, কাকাডাঙ্গা, কালিয়ানী ও হিজলদি বিওপির আওতাধীন বিভিন্ন সীমান্ত থেকে বৃহস্পতিবার এসব মালামাল জব্দ করা হয়। তবে, বিজিবি এসময় কোন চোরাকারবারীকে আটক করতে সক্ষম হননি।
বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাতক্ষীরা সদর উপজেলার বৈকারী বিওপির বিশেষ আভিযানিক দল বলদঘাটা নামক স্থান হতে ৩৫ হাজার টাকা মূল্যের, তলুইগাছা বিওপির বিশেষ আভিযানিক দল তেতুলবাড়ি নামক স্থান হতে ৭০ হাজার টাকা মূল্যের এবং ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের আভিযানিক দল ফকিরপাড়া নামক স্থান হতে আরো ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ জব্দ করে।এছাড়া, কলারোয়া উপজেলার চান্দুড়িয়া বিওপির বিশেষ আভিযানিক দল কাঁদপুর নামক স্থান হতে ২৫ বোতল ভারতীয় মদ, কাকডাঙ্গা বিওপির বিশেষ আভিযানিক দল গেড়াখালী ও ভাদিয়ালী নামক স্থান হতে ২ লক্ষ ৬ হাজার টাকা মূরে‌্যর ভারতীয় শাড়ি ও ঔষধ, কালিয়ানী বিওপির বিশেষ আভিযানিক দল কালিয়ানী নামক স্থান হতে ৩৫ হাজার টাকা মূল্যের ও হিজলদী বিওপির বিশেষ আভিযানিক দল হিজলদী বড়ালী নামক স্থান হতে ৮৭ হাজার ৫০০ টাকা মূল্যের ভারতীয় ঔষধ জব্দ করে।জব্দকৃত মালামালের সর্বমোট বাজার মূল্য ৫ লক্ষ ৪১ হাজার টাকা। তবে, বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যাওয়ায় তারা তাদের আটক করতে সক্ষম হননি।সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আশরাফুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, শুল্ককর ফাঁকি দিয়ে চোরাকারবারীরা উক্ত মালামাল অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে পাচার করার সময় তা জব্দ করা হয়। জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়াও মাদকদ্রব্য সমূহ সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সাধারণ ডায়েরী করতঃ পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে ষ্টোরে জমা হয়েছে।

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি

Spread the loveমো মোকাররাম বিল্লাহ ইমন :নদী বাঁচাও—প্রকৃতি ও মানুষ বাঁচাও” এবং “দখল-দূষণমুক্ত প্রবাহমান জীবন্ত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com