Breaking News

সাতক্ষীরা শহরে আলহাজ্ব আব্দুর রউফ এঁর ধানের শীষ প্রতীকের ব্যাপক নির্বাচনী গণসংযোগ ও লিফলেট বিতরণ

Spread the love

নিজস্ব প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরা-২আসনে (সাতক্ষীরা সদর-দেবহাটা) জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী গণমানুষের জননন্দিত ও প্রাণপ্রিয় নেতা আলহাজ্ব মো. আব্দুর রউফ এঁর ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ নভেম্বর) সকালে সাতক্ষীরা শহরের পাকাপোলস্থ শহীদ নাজমুল স্মরণীসহ বিভিন্ন এলাকার স্থানীয় ব্যবসায়ী, ক্রেতা, পথচারী  ও সাধারণ জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন এবং বিএনপির নির্বাচনী প্রতীক ধানের শীষে ভোট প্রার্থনা করেন আলহাজ্ব মো. আব্দুর রউফ। এসময় সাতক্ষীরা-২আসনের ধানের শীষের প্রার্থী আলহাজ্ব মো. আব্দুর রউফ বলেন, আমি সাতক্ষীরার মানুষের চাওয়া পাওয়া ও আশা অহংকার প্রতিফলন ঘটাতে  ঘটাতে চায়। “গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে জনগণের ভালোবাসা ও সমর্থনই আমার শক্তি। জাতীয়তাবাদী দল বিএনপি জনগণের দল। ইনশাল্লাহ এবার রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে জাতীয়তাবাদী দল বিএনপি। এজন্য সাতক্ষীরার সামগ্রীক উন্নয়ন চাইলে বিএনপির ধানের শীষে ভোট দিতে হবে। আমরা জনগণকে সঙ্গে নিয়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোটে বিজয়ী হবো ইনশাল্লাহ। এই প্রচারণার মাধ্যমে দলীয় প্রার্থী ও নেতাকর্মীরা সব ভেদাভেদ ভুলে ধানের শীষ প্রতীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করার আহবান জানান এবং শহীদ জিয়ার ধানের শীষকে উন্নয়ন ও অগ্রগতির প্রতীক হিসেবে ভোটারদের কাছে তুলে ধরেন তিনি।

গণমানুষের জননন্দিত নেতা আলহাজ্ব আব্দুর রউফের ধানের শীষ প্রতীকের গণসংযোগ ও লিফলেট বিতরণকালে ছাত্রনেতা সিয়ামের নেতৃত্বে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এইচ আর মুকুল, সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম বাবু, পৌর যুবদলের আহ্বায়ক আলী শাহীন, সদর থানা যুবদলের আহবায়ক নজরুল ইসলাম, পৌর যুবদলের সদস্য সচিব  মাসুম রানা সবুজ, সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ সুমনুর রহমান, সাবেক যুগ্ম সম্পাদক  তরিকুল ইসলাম কল্লোল, সাবেক সহসাংগঠনিক সাংগঠনিক সম্পাদক  কাজী রাসিউল করিম রোমান, সাবেক সহসাংঠনিক সাংগঠনিক সম্পাদক দেবাশীষ চৌধুরী, সাবেক জেলা যুবনেতা আরিফ ইকবাল, আলিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ রেজাউল ইসলাম ও ইউনিয়ন বিএনপি নেতা লুৎফুল আলম খোকনসহ অসংখ্য দলীয় নেতা কর্মী, যুবদলের নেতাকর্মীসহ জাতীয়তাবাদী দল বিএনপি’র বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন।  এসময় গণসংযোগ কে ঘিরে এলাকায় উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয় এবং জনগণের মধ্যে ব্যাপক উৎসাহ ও অগ্রহ দেখা যায়।

About dainiksatkhira24

Check Also

তালায় তুবা পাইপ এ্যান্ড ফিটিংস ইন্ডাস্ট্রিজ ‎বেকার সমস্যা সমাধানে অভূতপূর্ব অবদান

Spread the loveফারুক সাগর: বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে অভূতপূর্ব অবদান রেখে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com