Breaking News

সাতক্ষীরা সীমান্ত থেকে প্রায় ৭ লক্ষ টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও ঔষধ সহ মাদকদ্রব্য জব্দ

Spread the love

নিজস্ব প্রতিনিধি ঃ সাতক্ষীরার সীমান্ত থেকে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৭ লক্ষ টাকা মূল্যের ভারতীয় শাড়ি, ঔষধ ও মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার পদ্মশাখরা, কুশখালী, তলুইগাছা, হিজলদী, মাদরা ও সুলতানপুর বিওপির আওতাধীন বিভিন্ন সীমান্ত থেকে শুক্রবার এসব মালামাল জব্দ করা হয়। তবে, বিজিবি এসময় কোন চোরাকারবারীকে আটক করতে সক্ষম হননি।
বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাতক্ষীরা সদর উপজেলার পদ্মশাখরা বিওপির বিশেষ আভিযানিক দল জোড়া তালগাছ নামক স্থান হতে ৪০০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ৩৫ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ, তলুইগাছা বিওপি’র বিশেষ আভিযানিক দল শালবাগান নামক স্থান হতে ৩০ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি, কুশখালী বিওপির বিশেষ আভিযানিক দল শ্মশ্বান ঘাট নামক স্থান হতে ৩৫ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি জব্দ করে।
এছাড়া কলারোয়া উপজেলার হিজলদী বিওপি’র বিশেষ আভিযানিক দল বড়ালী আমবাগান নামক স্থান হতে ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ, মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল চাঁন্দা নামক স্থান হতে ২ লাখ ৫৭ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ ও শাড়ি আটক এবং সুলতানপুর বিওপির বিশেষ আভিযানিক দল আমবাগান নামক স্থান হতে ৩৫ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ জব্দ করে।
জব্দকৃত মালামালের সর্বমোট বাজার মূল্য ৬ লক্ষ ২২ হাজার টাকা। তবে, বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যাওয়ায় তারা তাদের আটক করতে সক্ষম হননি।
সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আশরাফুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, চোরাকারবারী কর্তৃক বর্ণিত মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করা সময় তা জব্দ করা হয়। এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাচালানের কারনে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্থ হবার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে। তিনি আরো জানান, জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া জব্দকৃত মাদকদ্রব্য সমুহ সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরে সাধারণ ডায়েরী করে পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে বিজিবি ষ্টোরে জমা রাখা হয়েছে।

About dainiksatkhira24

Check Also

তালায় তুবা পাইপ এ্যান্ড ফিটিংস ইন্ডাস্ট্রিজ ‎বেকার সমস্যা সমাধানে অভূতপূর্ব অবদান

Spread the loveফারুক সাগর: বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে অভূতপূর্ব অবদান রেখে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com