Breaking News

তালায় ছাত্রদলের বৃক্ষরোপন কর্মসূচী

Spread the love

তালা প্রতিনিধি :সাতক্ষীরার তালায় উপজেলা ছাত্রদলের উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি সংরক্ষণে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বৃক্ষরোপন কর্মসূচী পালিত হয়েছে।বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৃক্ষরোপন কর্মসূচী ঘোষনা করেন। তার নির্দেশনা মোতাবেক বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ১৫ দিন ব্যাপী বৃক্ষরোপন কর্মসূচী গ্রহণ করে।শুক্রবার (২০ জুন) তালা উপজেলা ছাত্রদলের সভাপতি মোঃ হাফিজুর রহমানের নেতৃত্বে তালা উপ-শহরের বিভিন্ন স্থানে বৃক্ষরোপন করা হয়। এই কর্মসূচী সফল করতে সার্বিক সহযোগীতা করেন ছাত্রদল কর্মী হাসিবুল ইসলাম ও মেহেদী হাসান আকাশ। তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জোয়ার্দ্দার ফারুক হোসেন, তালা সরকারী কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি রিপন ইসলাম, তাল সরকারী কলেজের নব গঠিত কমিটির সভাপতি সোহাগ হাসান সাগর, সাধারণ সম্পাদক নাঈম রিয়াদ সহ বিভিন্ন প্রতিষ্ঠানের ছাত্রনেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

About dainiksatkhira24

Check Also

তালায় স্বাগতা ক্লিনিকে সিভিল সার্জনের অভিযানে প্যাথলজি সিলগালা

Spread the loveতালা প্রতিনিধি: তালা উপজেলার পাটকেলঘাটায় অবস্থিত ‘স্বাগতা ক্লিনিক’ এ ভুয়া প্যাথলজিস্ট দিয়ে ল্যাব …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com