সাতক্ষীরায় নিম্নআয়ের মানুষের আবাসন সংকট সমাধানে করণীয় বিষয়ক নাগরিক সংলাপ

Spread the love

নিজস্ব  প্রতিনিধি: সাতক্ষীরায় নিম্নআয়ের মানুষের আবাসন সংকট সমাধানে করণীয় বিষয়ক নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (২৮ আগস্ট) সাতক্ষীরার ম্যানগ্রোভ সভাঘরে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশ রিসোর্স সেন্টার ফর ইন্ডিজেনাস নলেজ (বারসিক) এই সংলাপের আয়োজন করে।সংলাপে পরিবেশ কর্মী অধ্যক্ষ (অব.) আশেক এ এলাহীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা নাগরিক কমিটির নেতা অধ্যাপক পবিত্র মোহন দাশ, সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যানার্জি, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুল ইসলাম, মানবাধিকার কর্মী মাধব চন্দ্র দত্ত, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক জ্যোৎসা দত্ত, ভূমিহীন নেতা আব্দুস সামাদ, নাগরিক নেতা আলী নুর খান বাবুল প্রমুখ।

এসময় তারা বলেন, সাতক্ষীরা পৌরসভায় তালিকাভুক্ত বস্তি রয়েছে ৪৭টি। পৌরসভার মোট জনসংখ্যা প্রায় দুই লাখ হলেও এর মধ্যে নিম্ন আয়ের পথবাসী, ঝুপড়িবাসী ও বস্তিবাসীর সংখ্যা প্রায় ৫০ হাজার। অর্থাৎ প্রতি চারজনের একজন মানুষ বস্তিতে বাস করে। যাদের অধিকাংশই জলবায়ু উদ্বাস্তু। অথচ নগরের উন্নয়ন পরিকল্পনায় তাদের বিবেচনা করা হয়নি।

সংলাপে নগরের নিম্ন আয়ের মানুষের জন্য নিরাপদ, পরিবেশবান্ধব ও দুর্যোগ সহনশীল আবাসন নিশ্চিতকরণ, সরকারি সব সেবাপরিসেবা বস্তিবাসীর জন্য নিশ্চিতকরণ, বস্তিবাসীর জন্য ভর্তুকি মূল্যে পানি, বিদ্যুৎ, জ্বালানি ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা নিশ্চিতকরণ, বস্তিবাসীর জন্য শিক্ষা, কারিগরি প্রশিক্ষণ ও স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ এবং সারা বছর ভর্তুকি মূল্যে নিত্যপণ্য কেনার সুযোগ সৃষ্টির সুপারিশ করা হয়।

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরায় সাড়ে ৩শ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলার আনুষ্ঠানিক উদ্বোধন

Spread the loveমাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরায় ৩৫০ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুরের মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com