Breaking News

আশাশুনিতে পুলিশের অভিযান গ্রেফতার ৭

Spread the love

জি এম মুজিবুর রহমান : আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিদুর রহমানের নেতৃত্বে বিশেষ অভিযানে ওয়ারেন্টভুক্ত ৭ আসামীকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) গ্রেফতারকৃতদের আদালতে প্রেরন করা হয়েছে। পুলিশ অভিযান চালিয়ে উপজেলার শীতলপুর গ্রামের ইয়াছিন গাজীর ছেলে শ্যামনগর থানার সিআর-৩৬৬/২৬ মামলার আসামী ইমন হোসেন, জালাল গাজীর ছেলে সিআর-৩৬৩/২৬ মামলার আসামী মেহেদী হাসান, কলিমাখালী গ্রামের আব্দুর হাকিম সানার ছেলে সিআর-৩৬৩/২৬ মামলার আসামী সোহরাব হোসেন, মোতালেব সরদারের ছেলে সিআর-১৪৩/২২ এর আসামী ফারুক হোসেন বিল্টু, নাকতাড়া গ্রামের আব্দুল সানার ছেলে পারিবারিক জারি ০৫/২০ এর আসামী আজিজুল ইসলাম, বুধহাটা গ্রামের শিবানন্দ দের ছেলে সিআর-৩৫০/২৫ এর আসামী আব্দুল্লাহ ওরফে জয়দেব ও কাটাখালী গ্রামের মৃত আব্দুর রউফ সানার ছেলে সিআর-১৫৭৪/২৫ এর আসামী ইয়াকুব আলী সানাকে গ্রেফতার করেন।

ওসি শাহিদুর রহমান বলেন, আদালতের ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতারে আশাশুনি থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

About dainiksatkhira24

Check Also

আশাশুনিতে মিজানুরের বিরুদ্ধে হাই ও তুলশী আঢ্যের সংবাদ সম্মেলন

Spread the loveজি এম মুজিবুর রহমান : আশাশুনিতে মিজানুর রহমানের বিরুদ্ধে জমি দখল, জাল কাগজপত্র …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com