Breaking News

dainiksatkhira24

নকলমুক্ত পরীক্ষার উদ্যোগ: যশোর বোর্ডে ১৪০ ভেন্যুকেন্দ্র বাতিল

জেমস আব্দুর রহিম রানা: ২০২৬ সালের এসএসসি পরীক্ষা সামনে রেখে যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এক যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে। শিক্ষাবোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে, নকল ও প্রভাবমুক্ত পরিবেশ নিশ্চিত করতে আগামী বছর থেকে আর কোনো ভেন্যুকেন্দ্র থাকবে না। এর ফলে বোর্ডের আওতাধীন খুলনা বিভাগের ১০ জেলার মধ্যে বিদ্যমান ১৪০টি ভেন্যুকেন্দ্র সম্পূর্ণভাবে বাতিল করা হচ্ছে। শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. …

Read More »

সাতক্ষীরায় জাতীয় চ্যাম্পিয়নশীপ-২০২৫ ফুটবল টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি : নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব-২০২৫ জাতীয় চ্যাম্পিয়নশীপ-২০২৫ ফুটবল টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। রবিবার (২১ সেপ্টেম্বর) বিকালে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আয়োজনে এবং সাতক্ষীরা জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার সার্বিক ব্যবস্থাপনায় সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বেলুন ও ফেস্টুন উড়িয়ে জাতীয় চ্যাম্পিয়নশীপ-২০২৫ …

Read More »

শ্যামনগরের জামায়ত নেতার আলাদিনের চেরাগ

রঘুনাথ খাঁঃ সাতক্ষীরার শ্যামনগরের গাবুরার ডুমুরিয়া গ্রামের কৃষক হারুন গাজীর ছেলে গাবুরা ইউনিয়ন যুব জামায়াতের সভাপতি মোঃ ইয়াছিন আরাফাত হঠাৎ করেই কয়েক লাখ টাকার মালিক বনে গেছেন।এ যেন আলাদিনের চেরাগ হাতে পাওয়ার মতো। স্থানীয়রা জানান, ২০২৩ ও ২০২৪ সালের মাঝামাঝি নাগাদ নুন আনতে পানতা ফুরাতো জামায়েত যুবদল নেতা ইয়াছিন আরাফাতের। এসময় তিনি পাঁচ লক্ষাধিক টাকারও বেশি ঋণী ছিলেন। গত ৫ …

Read More »

প্রতিহতের হুঁশিয়ারি আওয়ামী লীগের, পাল্টা জবাবে প্রস্তুত বিএনপি-জামায়াত

নিউজ ডেস্ক: জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে বাংলাদেশ থেকে সরকারপ্রধানদের আগমনকে ঘিরে প্রতি বছরই পক্ষে-বিপক্ষে রাজনৈতিক উত্তাপ ছড়ায়। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সফরকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, বিএনপি ও জামায়াতপন্থী নেতাকর্মীদের মধ্যে পাল্টাপাল্টি কর্মসূচির প্রস্তুতি নেওয়া হচ্ছে। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হচ্ছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস। এবার …

Read More »

শ্রীলঙ্কাকে হারিয়ে সুপার ফোরের যাত্রা শুরু বাংলাদেশের

খেলাধুলা ডেস্ক: এশিয়া কাপের গ্রুপ পর্ব টপকে বাংলাদেশ পৌঁছেছিল সুপার ফোরের দরজায়। এরপর গতকাল শনিবার নিজেদের প্রথম ম্যাচে মাঠে নেমেছিল টাইগাররা, প্রতিপক্ষ হিসেবে ছিল শ্রীলঙ্কা। আর এই ম্যাচে লঙ্কানদের ৪ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে সুপার ফোরের শুভসূচনা করল বাংলাদেশ দল। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে শ্রীলঙ্কার দেয়া ১৬৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নামে টাইগাররা। তবে দলীয় ১ রানের মাথায় তানজিদ হাসান তামিম …

Read More »

জুবিনের মৃত্যু নিয়ে মুখ খুললেন স্ত্রী গরিমা

বিনোদন ডেস্ক: বলিউডের জনপ্রিয় সিনেমা গ্যাংস্টারের ‘ইয়া আলি’ গান খ্যাত বলিউড সঙ্গীত পরিচালক, গায়ক জুবিন গার্গের মৃত্যুতে নেমে এসেছে শোকের ছায়া। যদিও তার মৃত্যুর কারণ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। এবার তার মৃত্যুতে মুখ খুলেছেন গায়কের স্ত্রী। ভারতের বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সিঙ্গাপুরে একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে স্কুবা ডাইভিং করার সময় শ্বাসকষ্টজনিত জটিলতায় তার মৃত্যু হয়। জুবিন গার্গকে স্কুবা ডাইভিংয়ের …

Read More »

জাতিসংঘ সাধারণ পরিষদে যোগ দিতে আজ নিউইয়র্ক যাচ্ছেন প্রধান উপদেষ্টা

নিউজ ডেস্ক: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে আজ রোববার (২১ সেপ্টেম্বর) দিবাগত রাতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। সফরসূচি অনুযায়ী, তিনি ২২ সেপ্টেম্বর নিউইয়র্কে পৌঁছাবেন এবং ২৬ সেপ্টেম্বর সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন। এরপর ২ অক্টোবর তার দেশে ফেরার কথা রয়েছে। প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ বিষয়টি …

Read More »

শুভ মহালয়া আজ

নিউজ ডেস্ক: শুভ মহালয়ার মধ্য দিয়ে আজ আনুষ্ঠানিকভাবে শুরু হলো সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। রোববার (২১ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টায় শেফালি-ঝরা প্রভাতে চণ্ডীপাঠ, ঢাক–কাঁসর ও শঙ্খধ্বনির মধ্য দিয়ে দেবী দুর্গাকে মর্ত্যে আহ্বান জানানোর মধ্য দিয়ে সারা দেশে শুরু হয়েছে দেবী বন্দনার মহাউৎসব। মহালয়া মানেই পিতৃপক্ষের অবসান ও দেবীপক্ষের সূচনা। শ্রীশ্রী চণ্ডীপাঠের মাধ্যমে দেবী দুর্গার আবাহনই মহালয়া হিসেবে …

Read More »

অবৈধ প্রবাসীদের বৈধ হওয়ার সুযোগ দিলো সৌদি আরব

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবে কর্মক্ষেত্র থেকে পলাতক প্রবাসী বাংলাদেশিদের বৈধ হওয়ার সুযোগ দিয়েছে দেশটির সরকার। কর্তৃপক্ষ জানিয়েছে, ইচ্ছা করলে প্রবাসীরা নতুন প্রতিষ্ঠান ঠিক করে কুয়া প্ল্যাটফর্মের মাধ্যমে আবেদন করতে পারবেন। প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন হলে ট্রান্সফারের মাধ্যমে বৈধ হওয়ার সুযোগ পাবেন তারা। সৌদি আরবে বর্তমানে প্রায় ৩২ লাখ বাংলাদেশি প্রবাসী বসবাস করছেন। এর মধ্যে অনেকেই নানা কারণে কর্মক্ষেত্র থেকে পালিয়ে যাওয়ার …

Read More »

আফগানিস্তানকে ‘খারাপ পরিণতি’ ভোগ করার হুঁশিয়ারি ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আফগানিস্তানকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যদি তারা যুক্তরাষ্ট্রকে বাগরাম বিমানঘাঁটির পূর্ণ নিয়ন্ত্রণ ফিরিয়ে না দেয়, তবে ‘খারাপ পরিণতি’ ঘটতে পারে। শনিবার (২০ সেপ্টেম্বর) তিনি তার ‘ট্রুথ সোশ্যাল’ অ্যাকাউন্টে এক পোস্টে এই সতর্কবার্তা দেন। ট্রাম্প লিখেছেন, ‘বাগরাম এয়ারবেস যারা তৈরি করেছে, আফগানিস্তান যদি সেই দেশের হাতে এটি না ফিরিয়ে দেয়, তাহলে খারাপ কিছু ঘটবে।’ ট্রাম্প এর …

Read More »
HTML Snippets Powered By : XYZScripts.com