তারুণ্যে যুব ফাউন্ডেশনের অফিস পরিদর্শন করলেন যুব উন্নয়ন কর্মকর্তারা

Spread the love

ডেস্ক রিপোর্ট : সাতক্ষীরায় যুব সমাজের সক্ষমতা বৃদ্ধি ও সৃজনশীল উদ্যোগকে উৎসাহিত করার লক্ষ্যে তারুণ্যে যুব ফাউন্ডেশনের অফিস পরিদর্শন করেছেন সাতক্ষীরা যুব উন্নয়নের অধিদপ্তরের উপ-পরিচালক সঞ্জীত কুমার দাস। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস. এম. আজিজুল হক। পরিদর্শনকালে উপ-পরিচালক সঞ্জীত কুমার দাস বলেন, “একটি সংগঠনকে সফলভাবে পরিচালনা করতে হলে সুশৃঙ্খল কর্মপরিকল্পনা, স্বচ্ছ নেতৃত্ব ও স্বেচ্ছাসেবীদের আন্তরিক অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। যুব সমাজের স্বার্থে লক্ষ্য নির্ধারণ, নিয়মিত প্রশিক্ষণ ও কার্যক্রমের মাধ্যমে সদস্যদের দক্ষতা বৃদ্ধি করাই মূল চাবিকাঠি।”

এসময় তারুণ্যে যুব ফাউন্ডেশনের সভাপতি মোঃ রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক আলী মুক্তাদা হৃদয়, মোঃ মনিরুল ইসলাম, মোঃ হারুনার রশিদ, আব্দুস সালাম, আলমগীর হোসেন, মোঃ হাফিজুল ইসলাম, মোঃ আবু জাহিদ, মোঃ শাহজালাল প্রমুখ উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে অতিথিরা সংগঠনের কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং যুবদের উদ্যোগে সৃজনশীল ও ইতিবাচক ভূমিকা রাখার জন্য সকলকে উৎসাহিত করেন।

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি

Spread the loveমো মোকাররাম বিল্লাহ ইমন :নদী বাঁচাও—প্রকৃতি ও মানুষ বাঁচাও” এবং “দখল-দূষণমুক্ত প্রবাহমান জীবন্ত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com