সাতক্ষীরায় বিজিবির অভিযানে আড়াই লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

Spread the love

প্রেস বিজ্ঞপ্তি: সাতক্ষীরা ও কলারোয়া সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে আড়াই লাখ টাকার বেশি মূল্যের ভারতীয় বিভিন্ন পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (২ ফেব্রুয়ারি) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)–এর অধীনস্থ একাধিক বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয় বলে বিজিবি জানিয়েছে।

বিজিবি সূত্রে জানা যায়, ঘোনা, কুশখালি, হিজলদী ও মাদরা বিওপির পৃথক আভিযানিক দল সীমান্তসংলগ্ন বিভিন্ন স্থানে অভিযান চালায়। এসব অভিযানে ভারত থেকে অবৈধভাবে আনা শাড়ি, পেট্রোল তেল ও ওষুধ জব্দ করা হয়।

ঘোনা বিওপির একটি দল সীমান্ত পিলার ৬/৫-এস এলাকা থেকে প্রায় এক কিলোমিটার ভেতরে সাতক্ষীরা সদর উপজেলার দাঁতভাঙ্গা মাঠ এলাকা থেকে ৩৫ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি জব্দ করে।
একইভাবে কুশখালি বিওপির দল সীমান্ত পিলার ১২/৩-এস এলাকা থেকে প্রায় ৩০০ গজ ভেতরে শ্মশানঘাট এলাকা থেকে আরও ৩৫ হাজার টাকা মূল্যের শাড়ি আটক করে।

অন্যদিকে, হিজলদী বিওপির দল সীমান্ত পিলার ১৩/৩-এস সংলগ্ন নদীর পাড় এলাকা থেকে ৬ হাজার টাকা মূল্যের পেট্রোল তেল জব্দ করে।
এ ছাড়া মাদরা বিওপির আভিযানিক দল কলারোয়া উপজেলার শ্মশান এলাকা থেকে ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় ওষুধ আটক করে।

সাতক্ষীরা-৩৩ বিজিবির অধিনায়ক লে.কর্নেল কাজী আশিকুর রহমান জানান, জব্দ করা পণ্যের মোট মূল্য ২ লাখ ৫১ হাজার টাকা। এসব পণ্য শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে আনা হচ্ছিল।

জব্দ করা মালামাল সাতক্ষীরা কাস্টমস হাউসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান ওই বিজিবি কর্মকর্তা।

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি

Spread the loveমো মোকাররাম বিল্লাহ ইমন :নদী বাঁচাও—প্রকৃতি ও মানুষ বাঁচাও” এবং “দখল-দূষণমুক্ত প্রবাহমান জীবন্ত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com