Breaking News

বিএনপির মনোনয়ন পেলেন নুরুল হক নুর

Spread the love

নিউজ ডেস্ক:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। জোট রাজনীতির অংশ হিসেবে এ সিদ্ধান্ত নিয়েছে বিএনপি।

বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়। এতে জানানো হয়, জোট শরিকদের সঙ্গে সমঝোতার ভিত্তিতে বিএনপি মোট সাতটি আসনে প্রার্থী না দিয়ে শরিকদের সমর্থন দেবে।

ঘোষণা অনুযায়ী, পটুয়াখালী-৩ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী হিসেবে নুরুল হক নুরকে সমর্থন দেবে বিএনপি। একইভাবে ঢাকা-১২ আসনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক, বগুড়া-২ আসনে নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, ঝিনাইদহ-৪ আসনে গণঅধিকার পরিষদের রাশেদ খান, ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে জোনায়েদ সাকি, পিরোজপুর-১ আসনে জাতীয় পার্টি (কাজী জাফর) এর মোস্তফা জামাল হায়দার এবং যশোর-৫ আসনে মুফতি রশিদ বিন ওয়াক্কাসকে সমর্থন দেবে বিএনপি।

এর আগে ঝিনাইদহ-৪ আসনে মনোনয়ন পাওয়ার বিষয়টি নিশ্চিত করে রাশেদ খান গণমাধ্যমকে জানান, গুলশানে বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে তাকে এ সিদ্ধান্ত জানানো হয়েছে। ওই বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতসহ কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

রাশেদ খান আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনের আগে ঝিনাইদহ-৪ আসনে জনসভা করবেন—এই শর্তে তিনি প্রার্থী হতে সম্মত হয়েছেন। বিষয়টি শিগগিরই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে বিএনপি।

জোটভিত্তিক এই মনোনয়ন ঘোষণাকে সামনে রেখে নির্বাচনী মাঠে বিরোধী জোটের কৌশলগত প্রস্তুতি আরও স্পষ্ট হলো বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

About dainiksatkhira24

Check Also

দুপুরে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

Spread the love নিউজ ডেস্ক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জরুরি সংবাদ সম্মেলনের ডাক দিয়েছে। দলের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com