Breaking News

সাতক্ষীরা জেলা ক্রীড়া ধারাভাষ্যকার ফোরামের কাউন্সিল অধিবেশন ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

Spread the love

নিজস্ব প্রতিনিধি ঃ সাতক্ষীরা জেলা ক্রীড়া ধারাভাষ্যকার ফোরামের কাউন্সিল অধিবেশন ও প্রশিক্ষণ কর্মশালা সাতক্ষীরা জেলা স্টেডিয়াম ভবনে ১৬আগস্ট সকাল দশটায় অনুষ্ঠিত হয়। উক্ত কাউন্সিল অধিবেশন ও প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জনাব মোস্তাক আহমেদ, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্ম সচিব জনাব আবুল হাসান। সাতক্ষীরা জেলা ক্রীড়া ধারাভাষ্যকার ফোরামের আয়োজনে সংগঠনের সভাপতি সেখ অলিউল ইসলামের সভাপতিত্বে এবং সঞ্জয় সরকার ও এম আর মোস্তাকের সঞ্চালনে এই কাউন্সিল অধিবেশনে আরও উপস্থিত ছিলেন সাবেক ফিফা এলিট রেফারি তৈয়েব হাসান বাবু, খুলনা বিভাগীয় আম্পায়ারস এসোসিয়েশনের সভাপতি আ মা আখতারুজ্জামান মুকুল, জেলা ফুটবল কোচ ইকবাল কবির খান বাপ্পি, ডিএফ এ কোষাধ্যক্ষ শেখ মাসুদ আলি, ইদিউজ্জামান ইদ্রিস, ন্যাশনাল কমেন্টেটর ইসমাইল হোসেন মিলন, সিনিয়র ধারাভাষ্যকার জিএম সিরাজুল ইসলাম, জুয়েল আহমেদ ঝিনুক, সেলিম রাজা তুষার , প্রমুখ। দিন ব্যাপি এই প্রশিক্ষণ কর্মশালার যোগ দেন বাংলা ক্রীড়া ধারাভাষ্যকার জগতের কিংবদন্তী ধারাভাষ্যকার আলফাজ উদ্দিন আহমেদ, বেতার ও টিভির ন্যাশনাল কমেন্টেটর সামসুল ইসলাম। সাতক্ষীরা জেলার সাতটি উপজেলা থেকে প্রায় ৬০ জন ধারাভাষ্যকার এই প্রশিক্ষণ গ্রহণ করেন।

About dainiksatkhira24

Check Also

তালায় তুবা পাইপ এ্যান্ড ফিটিংস ইন্ডাস্ট্রিজ ‎বেকার সমস্যা সমাধানে অভূতপূর্ব অবদান

Spread the loveফারুক সাগর: বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে অভূতপূর্ব অবদান রেখে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com