Breaking News

সাতক্ষীরায় ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন উপলক্ষে আলোচনা সভা, মঙ্গল শোভাযাত্রা

Spread the love

নিজস্ব প্রতিনিধি : ভগবান শ্রীকৃষ্ণের ৫ হাজার ২৫১তম জন্মদিন আবির্ভাব তিথি উপলক্ষে আলোচনা সভা, মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১৬ই আগস্ট সকাল সাড়ে ১০ টায় সাতক্ষীরা সদর সর্বজনীন পূজা মন্দির কাটিয়া (কর্মকার পাড়া) ও পলাশপোল পূজা মন্দিরের যৌথ আয়োজনে গৌর চন্দ্র দত্তের সভাপতিত্বে শ্রীকৃষ্ণের জন্মদিনের আলোচনা সভায় বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা সুভাষ সরকার, প্রাক্তন শিক্ষা অফিসার কিশোরী মোহন সরকার, বিশেষ অতিথি বিশিষ্ট ব্যবসায়ী শেখ শফিউল্লাহ মনি, জেলা জুয়েলারি সমিতির সাধারণ সম্পাদক মনোরঞ্জন কর্মকার মন্টু, মন্দির কমিটির সম্পাদক ভৈরব কর্মকার, বাংলাদেশ পূজা উদযাপন ফান্ডের যুগ্ম সম্পাদক প্রীতিশ রায়, কয়রা উপজেলা শিক্ষা অফিসার তপন কুমার কর্মকার , পলাশপোল পূজা মন্দির কমিটির সহ-সভাপতি শংকর কুমার দাস, সাধারণ সম্পাদক সমীর কুমার বসু, যুব কমিটির সহ-সভাপতি প্রীতম ঘোষ, যুগ্মসাধারণ সম্পাদক সুমন বসু, কিরণ্ময় সরকারসহ সাধু ,পন্ডিত, পুরোহিত ও হাজার হাজার ভক্তবৃন্দরা। শহরে ঢাক-ঢোল আর সঙ্গীতের তালে নেচে-গেয়ে মঙ্গল শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মন্দির প্রাঙ্গনে ফিরে আসে শহরের বিভিন্ন প্রান্ত থেকে শতাধিক হিন্দু ধর্মাবলম্বী যোগ দেন এই আয়োজনে। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন মন্দির কমিটির সহ-সভাপতি শঙ্কর কুমার রায়।

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি

Spread the loveমো মোকাররাম বিল্লাহ ইমন :নদী বাঁচাও—প্রকৃতি ও মানুষ বাঁচাও” এবং “দখল-দূষণমুক্ত প্রবাহমান জীবন্ত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com