Breaking News

dainiksatkhira24

কলারোয়ায় সিসিডিবি’র আয়োজনে যৌন শোষণ ও নির্যাতন প্রতিরোধে শিক্ষক প্রশিক্ষণ

কামরুল হাসান: কলারোয়ায় সিসিডিবি’র আয়োজনে যৌন শোষণ ও নির্যাতন প্রতিরোধে দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর, ২০২৫) কলারোয়া উপজেলার ইউএনও অফিসের কনফারেন্স রুমে কার্ক ইন এক্টির এর অর্থায়নে খ্রিষ্টিয়ান কমিশন ফর ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ (সিসিডিবি) এর বাস্তবায়নে ক্রিয়েটিং ইয়ুথ ইমপ্লয়মেন্ট এণ্ড চাইল্ড প্রটেকশন প্রকল্পের আয়োজনে কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অধিদফতরের কারিগরী সহযোগিতায় দিনব্যাপী এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।বেসরকারী সংস্থা সিসিডিবি …

Read More »

দেবহাটা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা

মোমিনুর রহমান: দেবহাটা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ২৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দেবহাটা উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন সাহা’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন , দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম কিবরিয়া হাসান, সখিপুর খান বাহাদুর আহসানুল্লাহ কলেজের অধ্যক্ষ অলোক কুমার ব্যানার্জি, বিএনপির সাবেক আহবায়ক ও …

Read More »

ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউসে বৈঠকে বসছেন শেহবাজ ও আসিম মুনির

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে হোয়াইট হাউসে বৈঠকে বসছেন। রয়টার্স এবং জিও নিউজ সূত্রে জানা গেছে, এই বৈঠকটি এমন এক সময়ে হচ্ছে যখন দুই দেশ কয়েক সপ্তাহ আগেই একটি নতুন বাণিজ্য চুক্তি ঘোষণা করেছে। হোয়াইট হাউসের এক কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) এই বৈঠক অনুষ্ঠিত হবে। ধারণা করা হচ্ছে, পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল …

Read More »

আশাশুনিতে দুর্যোগ ঝুঁকিহ্রাস কর্মপরিকল্পনা বৈধকরণ কর্মশালা

জি এম মুজিবুর রহমান: সাতক্ষীরা জেলার আশাশুনিতে দুর্যোগ ঝুঁকি হ্রাস কর্মপরিকল্পনা  কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০.৩০ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। “DRR Activities” প্রকল্পের আওতায়, বিশ্ব খাদ্য কর্মসূচি (WFP)-এর সহযোগিতায় এবং সুশীলনের বাস্তবায়নে দুর্যোগ ঝুঁকি হ্রাস কর্মপরিকল্পনা বৈধকরণ কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন …

Read More »

সীমান্ত দিয়ে ১০ বাংলাদেশিকে ফেরত  পাঠালো বিএস এফ 

নিজস্ব প্রতিনিধি: ভারতের সীমান্ত পার হওয়ার সময় আটক ১০ বাংলাদেশীকে ফেরত পাঠিয়েছে দেশটির সীমান্ত রক্ষী বাহিনী বিএস এফ। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে তাদের ভারতের হাকিমপুর চেকপোস্ট থেকে আটক করে বিএসএফ। এরপর বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৬টার দিকে বিএসএফের আমুদিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার পরিদর্শক  বিকাশ কুমার ও বিজিবির তলুইগাছা ক্যাম্প কমান্ডার আবুল কাশেমের নেতৃত্বে উভয় দেশের পতাকা বৈঠক …

Read More »

আসন সমঝোতা দ্রুত চূড়ান্ত করতে চায় বিএনপি

নিউজ ডেস্ক: আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে তোড়জোড় শুরু করেছে বিএনপি। এর মধ্যে যোগ্য ও পরিচ্ছন্ন প্রার্থী চূড়ান্ত করতে জোর তৎপরতা চলছে। এছাড়া ৩০০ সংসদীয় আসনের মধ্যে ৫০টির মতো আসন ফ্যাসিবাদবিরোধী যুগপৎ আন্দোলনের মিত্রদের ছাড়ার চিন্তা-ভাবনা রয়েছে দলটিতে। সামগ্রিক বিষয় পর্যবেক্ষণ করে আগামী মাসের মধ্যে দল ও জোটের প্রার্থিতা চূড়ান্ত করতে চান নেতারা। দলীয় সূত্র থেকে জানা যায়, মঙ্গলবার …

Read More »

কখনোই পারমাণবিক বোমা না বানানোর ঘোষণা ইরানের

আন্তর্জাতিক ডেস্ক: জাতিসংঘের সাধারণ অধিবেশনে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ঘোষণা দিয়েছেন, তেহরান কখনোই পারমাণবিক বোমা বানাবে না। বুধবার (২৪ সেপ্টেম্বর) আল জাজিরায় প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী, ইরানের ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনরায় কার্যকর করার ৩০ দিনের সময়সীমা আগামী ২৭ সেপ্টেম্বর শেষ হওয়ার মাত্র কয়েক দিন আগে এই ঘোষণা এল। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স এবং জার্মানি (ই-থ্রি) অভিযোগ করেছে, ইরান ২০১৫ সালের পরমাণু …

Read More »

ভারতের লাদাখে রাজ্য স্বীকৃতির দাবিতে জেন জিদের বিক্ষোভ, নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের লাদাখে রাজ্য মর্যাদা এবং সংবিধানের ষষ্ঠ তফসিলে অন্তর্ভুক্তির দাবিকে ঘিরে চলমান আন্দোলন সহিংস রূপ নিয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) লেহ শহরে ব্যাপক বিক্ষোভে অন্তত চারজন নিহত এবং ৫০ জনেরও বেশি আহত হয়েছেন। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বিকেল ৪টার পর থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। লাদাখের দাবি ঘিরে সরকারের সঙ্গে আলোচনার অগ্রগতি চললেও পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। স্বরাষ্ট্র …

Read More »

অঘোষিত সেমিফাইনালে আজ মুখোমুখি বাংলাদেশ ও পাকিস্তান

খেলাধুলা ডেস্ক: ভারতের বিপক্ষে হারের পরের দিনই আরেক গুরুত্বপূর্ণ ম্যাচ বাংলাদেশের। আনুষ্ঠানিকভাবে নাম দেওয়া না হলেও ম্যাচটি আসলে এক অলিখিত সেমিফাইনাল। কারণ, জিতলেই ফাইনাল, হারলে বিদায়। এশিয়া কাপের সুপার ফোর থেকে আজ যে দল জিতবে তারা উঠে যাবে ফাইনালে। ঠিক এমন সমীকরণকে সামনে রেখে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) মুখোমুখি হচ্ছে টাইগাররা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়। এই ম্যাচের …

Read More »

মার্কিন কোম্পানিকে বাংলাদেশে আরও বিনিয়োগের আহ্বান প্রধান উপদেষ্টার

নিউজ ডেস্ক: প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে আরও বিনিয়োগের আহ্বান জানিয়েছেন। বুধবার (২৪ সেপ্টেম্বর) নিউইয়র্কে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র-বাংলাদেশ এক্সিকিউটিভ বিজনেস গোলটেবিল আলোচনায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এ আহ্বান জানান। ‘অ্যাডভান্সিং রিফর্ম, রেজিলিয়েন্স অ্যান্ড গ্রোথ’ শীর্ষক এ আলোচনার আয়োজন করে ইউএসবাংলাদেশ বিজনেস কাউন্সিল (ইউএসবিবিসি)। প্রধান উপদেষ্টা অনুষ্ঠানে মেটলাইফ, শেভরন এবং এক্সেলেরেটসহ শীর্ষ মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে নতুন বিনিয়োগের সুযোগ কাজে …

Read More »
HTML Snippets Powered By : XYZScripts.com