Breaking News

উদারতার উদ্যোগে ভাঙনকবলিত এলাকায় রান্না করা খাবার বিতরণ শুরু

Spread the love

প্রেস বিজ্ঞ‌প্তিঃ বে‌ড়িবাঁধ ভাঙ‌নে ক্ষতিগ্রস্ত সাতক্ষীরার আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নের নায়াখালী ও বল্লভপুর এলাকার অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন উদারতা যুব ফাউন্ডেশন। মানবতার সেবায় এগিয়ে এসে সংগঠনটি দুর্গতদের মাঝে রান্না করা খাবার বিতরণ কার্যক্রম শুরু করেছে। সংগঠনের নির্বাহী পরিচালক জুবায়ের আহম্মেদ শিমুল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই মহতী উদ্যোগের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আল-আমিন, এবং পুরো কার্যক্রম পরিচালনা করেন আবু তাহের। ৩ এপ্রিল, বৃহস্পতিবার সকাল ৭টায় স্বপনের নেতৃত্বে বিছট মইনুল ইসলাম হেফজখানা কমপ্লেক্সে স্বেচ্ছাসেবক আলামিনের তত্ত্বাবধানে রান্নার কাজ শুরু হয়। দুর্যোগকবলিত এই অঞ্চলে যতদিন পর্যন্ত স্বাভাবিকভাবে রান্নার ব্যবস্থা তৈরি না হবে, ততদিন উদারতার এই মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে। ক্ষতিগ্রস্তদের মাঝে খাবার পৌঁছে দিতে বিভিন্ন দলে নেতৃত্ব দিচ্ছেন দেলোয়ার, স্বাধীন, আরিফ, সেলিম, মইনুরসহ সংগঠনের স্বেচ্ছাসেবীরা। তারা প্রতিনিয়ত নিরলস পরিশ্রম করে দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ কার্যক্রম পরিচালনা করছেন। প্রধান অতিথি জুবায়ের আহম্মেদ শিমুল বলেন,উদারতা সবসময় মানবতার সেবায় নিবেদিত। আমাদের লক্ষ্য, দুর্যোগকবলিত মানুষের কষ্ট লাঘব করা। যতদিন তাদের প্রয়োজন, আমরা পাশে থাকবো।সভাপতি আল-আমিন বলেন,মানুষের জন্য কিছু করতে পারাই আমাদের সবচেয়ে বড় অর্জন। আমরা চাই, সকলে এগিয়ে আসুক এবং ক্ষতিগ্রস্ত মানুষদের সহায়তায় অংশ নিক। সংগঠনের এই কার্যক্রম ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে স্বস্তি ও আশার সঞ্চার করেছে। খাদ্য সহায়তা পেয়ে তারা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং এই উদ্যোগকে মানবতার এক অনন্য দৃষ্টান্ত হিসেবে দেখছেন।উদারতার এই মহতী উদ্যোগ অব্যাহত থাকবে, যতদিন না দুর্গত মানুষ নিজেদের মতো করে ঘুরে দাঁড়াতে সক্ষম হন।

About dainiksatkhira24

Check Also

আশাশুনিতে ইএসডিও’র মাঠ পর্যায়ের কার্যক্রম পরিদর্শনে সাতক্ষীরা জেলা প্রশাসক

Spread the love জি এম মুজিবুর রহমান: সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ আফরোজা আখতার আশাশুনি উপজেলার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com