Breaking News

সাতক্ষীরা তালায় ৫০ মেধাবী শিক্ষার্থীর মাঝে মাসিক উপবৃত্তি বিতরণ

Spread the love

নিজস্ব প্রতিনিধি:
সাতক্ষীরায় গরিব, অসহায় ও মেধাবী ৫০ জন শিক্ষার্থীর মাঝে মাসিক উপবৃত্তি বিতরণ করা হয়েছে। শিক্ষার্থীদের পড়ালেখায় উৎসাহিত করতে এই উদ্যোগ গ্রহণ করা হয়।

বুধবার (১৫ এপ্রিল) সকালে তালা উপজেলার ফুলবাড়ি মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের মাঝে এ উপবৃত্তি বিতরণ করা হয়।

অনুষ্ঠানে নেদারল্যান্ড থেকে ভার্চুয়ালি (ভিডিও কলে) যুক্ত হয়ে কর্মসূচির উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবক শামীম হোসেন।

এসময় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রেহেনা পারভীন বলেন,নেদারল্যান্ড প্রবাসী শামীম হোসেন প্রত্যেক ক্লাসে ১০ জন করে শিক্ষার্থী ষষ্ঠ থেকে দশম শ্রেণীর মোট ৫০ জন ছাএ ছাএীকে উপবৃত্তি প্রদান করছে। এটা একটি ভালো উদ্যোগ আমরা এ উদ্যেগকে সাধুবাধ জানাই। সে এই স্কুলের শিক্ষার্থী আমরা তার জন্য গর্ভবোধ করি এবং দোয়া করি সে জন্য সুস্থ থাকে।

এসময় উপস্থিত ছিলেন, সিনিয়র শিক্ষক শ্যামল কুমার পাল, সিনিয়র শিক্ষক রুহুল কুদ্দুস, সহকারী শিক্ষক আব্দুল খালেকসহ বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরায় স্বামীর বাড়ি থেকে নিখোঁজ গৃহবধূ চন্দনা

Spread the love নিউজ ডেস্ক: সাতক্ষীরা শহরের কাটিয়া লস্করপাড়া এলাকা থেকে গৃহবধু ইনা পারভীন চন্দনা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com