
প্রেস বিজ্ঞপ্তি: সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১১ বোতল ভারতীয় মদসহ সাড়ে তিন লক্ষাধিক টাকার চোরাচালানী মালামাল জব্দ করেছে বিজিবি। বৃহস্পতিবার দিনভর জেলার ভোমরা, কুশখালী, তলুইগাছা, কাকডাঙ্গা, হিজলদী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয় । বিকালে বিজিবি প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান,সাতক্ষীরা-৩৩ ব্যাটেলিয়ান বিজিবি অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হক ।
তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভোমরা বিওপির বিশেষ আভিযানিক দল মেইন পিলার-৪/৩ এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন লক্ষীদাড়ি নামক স্থান হতে ৭০,০০০/- টাকা মূল্যের ঔষধ আটক করে। কুশখালি বিওপির বিশেষ আভিযানিক দল মেইন পিলার-১২/২ এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন শ্বশানঘাট নামক স্থান হতে ৭০,০০০/-টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। তলুইগাছা বিওপির বিশেষ আভিযানিক দল মেইন পিলার-১৩ হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন শালবাগান নামক স্থান হতে ৭০,০০০/- টাকা মূল্যের ১১ বোতল ভারতীয় মদ আটক করে। কাকডাঙ্গা বিওপির বিশেষ আভিযানিক দল মেইন পিলার-১৩/৩ এস এর ৫ আরবি হতে আনুমানিক ৩০০ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন কেড়াগাছি নামক স্থান হতে ৬০,০০০/- টাকা মূল্যের ভারতীয় শাড়ি আটক করা হয়।এছাড়াও, হিজলদী বিওপির বিশেষ আভিযানিক দল মেইন পিলার ১৩/৪ এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শিশুতলা আম বাগান নামক স্থান হতে ১,৪০,০০০/- টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করা হয়।
তিনি আরো জানান,আটককৃত মালামালের মূল্য তিন লক্ষ ছাপ্পান্ন হাজার পাঁচশত টাকা। মূল্যের মাদক ও চোরাচালানী মালামাল আটক করে।উদ্ধারকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে
দৈনিক সাতক্ষীরা সব সময় সবার আগে
