Breaking News

আশাশুনি প্রেস ক্লাবের বার্ষিক আনন্দ ভ্রমন সম্পন্ন

Spread the love

আশাশুনি প্রতিনিধি ঃ আশাশুনি প্রেস ক্লাবের পক্ষ থেকে বার্ষিক আনন্দ ভ্রমন শেষে সবাই বাড়ি ফিরেছেন। গত ১৮ ডিসেম্বর সন্ধ্যায় খাগড়াছড়ি-কক্সবাজার আনন্দ ভ্রমনে বের হয় প্রেস ক্লাবের পরিবহণ।
দীর্ঘ ভ্রমনে যাত্রা শুরু করে ১৯ ডিসেম্বর সকালে ভ্রমণ পিপাসুরা সাজেক-এ পৌছান। সেখানে রাত্রি যাপন করা হয়। ২০ ডিসেম্বর খাগড়াছড়ি, আটুলিয়া, গুহা নানা দর্শনীয় স্থান ও মনহারি পরিবেশ দর্শন করেন। দর্শনার্থীরা প্রকৃতির অপরূপ পরিবেশে নিজেদেরকে হারিয়ে ফেলেন। এদিন চিটাগাং-কুমিল্লা হয়ে কক্সবাজার রওয়ানা হয়। ২১ ডিসেম্বর সন্ধ্যা পর্যন্ত কক্সবাজার সমুদ্র সৈকত, টানেল, ঝাউবোন, হিমছড়ি পাহাড়, বসুন্ধরা সিবিচ, ইমনা সিবিচ সহ নানা দর্শনীয় ও উপভোগিয় সরঞ্জাম ব্যবহার করে জীবনকে নতুন করে উপভোগ্য করে তোলেন। এদিন রাতেই ভ্রমনের যবনিকা টেনে সাতক্ষীরার উদ্দেশ্যে রওয়ানা হয় পরিবহন। এবং ২২ ডিসেম্বর সকালে সবাই মাশাল্লাহ নিরাপদে আশাশুনিতে ফিরে আসেন। বার্ষিক আনন্দ ভ্রমনের আহবায়ক লিংকন আসলাম, সদস্য সচিব জাকির হোসেনের সুন্দর ব্যবস্থাপনায় ক্লাবের কর্মকর্তাদের সহযোগিতায় শিক্ষনীয় ও সফল ভ্রমন সম্পন্ন হওয়ায় ভ্রমনে অংশ নেওয়া সদস্যবৃন্দ মহান আল্লাহর দরবারে শুকর গোজার করেছেন।

 

About dainiksatkhira24

Check Also

আশাশুনিতে ইএসডিও’র মাঠ পর্যায়ের কার্যক্রম পরিদর্শনে সাতক্ষীরা জেলা প্রশাসক

Spread the love জি এম মুজিবুর রহমান: সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ আফরোজা আখতার আশাশুনি উপজেলার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com