dainiksatkhira24
সাতক্ষীরায় প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় অনুপস্থিত ৪,২৮৯, বহিষ্কার ৩
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ‘সহকারী শিক্ষক নিয়োগ–২০২৫’-এর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) বিকেল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত জেলার বিভিন্ন পরীক্ষাকেন্দ্রে একযোগে এই পরীক্ষা গ্রহণ করা হয়। জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, সাতক্ষীরা জেলায় পরীক্ষায় অংশগ্রহণের জন্য মোট ২০ হাজার ৯৭২ জন পরীক্ষার্থী নিবন্ধন করেছিলেন। জেলার ৩২টি পরীক্ষাকেন্দ্রে অনুষ্ঠিত পরীক্ষায় …
Read More »আশাশুনির চেউটিয়ায় ইট ও খোয়া রাস্তায় ফেলে রাখায় জনভোগান্তি চরমে
জি এম মুজিবুর রহমান: আশাশুনি উপজেলার চেউটিয়া হতে খাজরা বাজার রাস্তায় ইট ও খোয়া বিছিয়ে রাখায় জনভোগান্তি চরম আকার ধারণ করেছে। ফলে ৫ গ্রামের মানুষ যানবাহন নিয়ে দূরে থাক, পায়ে হেটেও চলাচল করতে না পারায় জনজীবন বিপর্যস্ত হতে চলেছে। চেউটিয়া বাজার থেকে খাজরা বাজার পর্যন্ত সড়ক নির্মান কাজ শুরু হয়েছে। প্রথমে রাস্তার ইট উঠিয়ে ও পরে মাটির কাজ করে ফেলে …
Read More »সাতক্ষীরার শ্যামনগরে কোস্ট গার্ডের অভিযানে ৪১ বোতল বিদেশি মদসহ মাদক কারবারি আটক
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় কোস্ট গার্ডের বিশেষ অভিযানে প্রায় দুই লক্ষ টাকা মূল্যের বিদেশি মদ জব্দ করা হয়েছে। এ সময় একজন মাদক কারবারিকে আটক করা হয়। কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. মুনতাসীর ইবনে মহসিন শুক্রবার (৯ জানুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার (৮ জানুয়ারি ২০২৬) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে …
Read More »জকসু এজিএস নির্বাচনে সাতক্ষীরার মাসুদ রানার জয়
নিজস্ব প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনে সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) পদে বিপুল ভোটে জয়লাভ করেছেন সাতক্ষীরার পাটকেলঘাটা এলাকার সন্তান মাসুদ রানা। মাসুদ রানা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের স্নাতকোত্তর পর্যায়ের (২০১৯–২০২০ শিক্ষাবর্ষ) একজন নিয়মিত ও মেধাবী শিক্ষার্থী। শিক্ষাজীবনের পাশাপাশি তিনি দীর্ঘদিন ধরে সামাজিক, সাংস্কৃতিক ও মানবিক নানা কর্মকাণ্ডে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন। ক্যাম্পাসে শিক্ষার্থীদের ন্যায্য অধিকার আদায়, গণতান্ত্রিক ছাত্ররাজনীতির চর্চা …
Read More »খাজরায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভা
জি এম মুজিবুর রহমান: আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল ৪ টায় চেউটিয়া বাজার কার্যালয়ে এসভা অনুষ্ঠিত হয়। আনুলিয়া ইউনিয়ন সভাপতি মাওলানা ইউসুফ আলীর সভাপতিত্ব সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি প্রফেসর শাহজাহান আলী। বিশেষ অতিথি ছিলেন আনুলিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী মাওলানা শহিদুল ইসলাম। অন্যদের মধ্যে খাজরা ইউনিয়ন ক্রীড়া …
Read More »তীব্র শীতে বিপর্যস্ত আশাশুনির হাজারো দরিদ্র পরিবার,প্রয়োজনের তুলনায় অপ্রতুল সরকারি কম্বল: বেসরকারি উদ্যোগ নেই বললেই চলে
জি এম মুজিবুর রহমান: সাতক্ষীরার আশাশুনি উপজেলার ১১টি ইউনিয়নের হাজার হাজার অসহায় মানুষ তীব্র শীতের কারণে চরম দুর্ভোগে পড়েছে। দিনমজুর, খেটে খাওয়া মানুষসহ দরিদ্র জনগোষ্ঠীর বড় একটি অংশ শীতের প্রকোপে কাজকর্মে যেমন ব্যাহত হচ্ছে, তেমনি রাতের বেলায় ঘুমাতেও কষ্ট পাচ্ছে। উপজেলায় প্রায় ৩ লাখ মানুষের বসবাস। এর মধ্যে প্রায় ৪৮ শতাংশ মানুষ দারিদ্র্যসীমার নিচে এবং চরম দরিদ্র জনগোষ্ঠীর হার ১৭.৬ …
Read More »আশাশুনিতে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে ৫৪ তম বাংলাদেশ জাতীয় স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬ এর পুরস্কার বিতরন ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের ব্যবস্থাপনায় সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম মুকুল। প্রধান অতিথি ছিলেন উপজেলা একাডেমীক সুপার ভাইজার …
Read More »বুধহাটায় করিম সুপার মার্কেট থেকে দুঃসাহসিকভাবে মোটরসাইকেল চুরি
জি এম মুজিবুর রহমান: সাতক্ষীরার আশাশুনি উপজেলার বুধহাটায় প্রকাশ্য দিবালোকে মোটরসাইকেল চুরির একটি দুঃসাহসিক ঘটনা ঘটেছে। বুধবার (৭ জানুয়ারি) দুপুর আনুমানিক ১২টার দিকে বুধহাটা বাজারের কেন্দ্রস্থল করিম সুপার মার্কেট এলাকায় এ চুরির ঘটনা ঘটে। চিলেডাঙ্গা গ্রামের আবুল হাসানের ছেলে নাজমুল হাসান জরুরি কাজে ব্যাংকে প্রবেশের সময় তাঁর ব্যবহৃত হিরো স্প্লেন্ডার প্লাস মোটরসাইকেলটি (নম্বর: সাতক্ষীরা-হ-১৭৯০৭১) করিম মার্কেটের নিচে খোলা জায়গায় রেখে …
Read More »জকসুতে শিবির প্যানেলের ৪ নারী প্রার্থীর জয়
নিউজ ডেস্ক: জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে শিবিরের প্যানেলে নির্বাচন করা ৪ নারী প্রার্থীই জয়লাভ করেছেন। এসব প্রার্থীদের সঙ্গে নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের ভোটের ব্যবধান ছিলো অনেক বেশি। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে জকসু নির্বাচনের ফলাফল প্রজ্ঞাপন হওয়ার পর ফলাফল বিশ্লেষণে এ তথ্য জানা গেছে। জয়ী ৪ প্রার্থীরা হলেন– বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক সুখীমন খাতুন, ভোট পেয়েছে ৪৪৮৬টি। তার নিকটতম …
Read More »
দৈনিক সাতক্ষীরা সব সময় সবার আগে
