Breaking News

dainiksatkhira24

সাংবাদিকদের সঙ্গে তারেক রহমানের শুভেচ্ছা বিনিময়

নিউজ ডেস্ক: গণমাধ্যমের সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (১০ জানুয়ারি) বেলা সোয়া ১১টায় রাজধানীর বনানীর হোটেল শেরাটনের গ্র্যান্ড বলরুমে এই অনুষ্ঠান শুরু হয়। এতে দেশের বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক, সাংবাদিক এবং বিএনপির নেতারা উপস্থিত আছেন। অনুষ্ঠানস্থলে এসেই বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সম্পাদক ও সাংবাদিকদের কাছে গিয়ে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম …

Read More »

তারেক রহমানের দিকে জাতি তাকিয়ে আছে: মির্জা ফখরুল

নিউজ ডেস্ক: দেশের কঠিন সময়ে জাতি বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের দিকে তাকিয়ে আছে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (১০ জানুয়ারি) রাজধানীর বনানীর একটি হোটেলে এক অনুষ্ঠানে সূচনা বক্তব্যে তিনি এ কথা বলেন। বেলা সোয়া ১১টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্যদিয়ে গণমাধ্যমের সাংবাদিকদের সঙ্গে তারেক রহমানের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান শুরু হয়। বিএনপি মহাসচিব বলেন, আজ দেশের কঠিন …

Read More »

বাংলাদেশি সিনেমায় নেপালি অভিনেতা

বিনোদন ডেস্ক: পরিচালক তন্ময় সূর্য উপকূলের মানুষের জীবনযাপনের গল্প নিয়ে তৈরি হয়েছে ‘হাঙর’ নামের সিনেমা। আর এতে অভিনয় করেছেন নেপালি অভিনেতা প্রমোদ অগ্রাহারি। রোজার ঈদে সিনেমাটি মুক্তির পরিকল্পনা করছেন নির্মাতা। ২০১৩ সালে ‘উমা’ সিনেমায় নায়ক হিসেবে অভিষেক হলেও পরবর্তী সময়ে নেতিবাচক চরিত্রে জনপ্রিয়তা পান প্রমোদ। বর্তমানে নেপালি ইন্ডাস্ট্রির অন্যতম আলোচিত ভিলেন তিনি। তার অভিনীত জনপ্রিয় সিনেমাগুলোর মধ্যে রয়েছে ‘হোয়াইট সান’, …

Read More »

প্রার্থিতা ফিরে পেলেন তাসনিম জারা

নিউজ ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এ ছাড়া কক্সবাজার-২ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী এবং দলটির সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ প্রার্থিতা ফিরে পেয়েছেন। আপিল শুনানিতে কমিশনের এই সিদ্ধান্তে তাদের নির্বাচনে অংশগ্রহণের পথে থাকা আইনি বাধা দূর হলো। শনিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে রিটার্নিং কর্মকর্তাদের …

Read More »

বিএনপি-এনসিপির কর্মীদের সংঘর্ষ-আহত ১০

নিউজ ডেস্ক: নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে বিএনপি ও এনসিপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। শুক্রবার (৯ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে হাতিয়া উপজেলার মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন এলাকা চানন্দী ইউনিয়নের দরবেশ বাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। …

Read More »

ঘরের মানুষের এমন মন্তব্য দুঃখজনক-তামিমকে নিয়ে বিসিবি পরিচালকের মন্তব্যে শান্ত

স্পোর্টস ডেস্ক: মোস্তাফিজুর রহমানের আইপিএল থেকে বাদ পড়া, ভারতে বিশ্বকাপ খেলতে বাংলাদেশের আপত্তি প্রকাশসহ বিভিন্ন ইস্যু নিয়ে সরগরম বাংলাদেশের ক্রিকেটাঙ্গন। এবার এই তালিকায় যুক্ত হলো বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের তামিম ইকবালকে করা ‘বিতর্কিত’ মন্তব্য। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে সাবেক টাইগার অধিনায়ক তামিম ইকবালকে ‘ভারতীয় দালাল’ বলে মন্তব্য করেছেন বিসিবি পরিচালক নাজমুল। একজন বিসিবি পরিচালকের এমন মন্তব্যে হতাশ …

Read More »

৬০ নিবন্ধিত দলের মধ্যে নির্বাচনে অংশ নিচ্ছে না ৯ দল

নিউজ ডেস্ক: নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধিত ৬০টি রাজনৈতিক দলের মধ্যে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছে না ৯টি দল। অংশগ্রহণকারী দলগুলোর বড় একটি অংশই সীমিত সংখ্যক আসনে প্রার্থী দিতে পেরেছে। এতে বড় দলগুলোর বাইরে শক্তিশালী বিকল্প রাজনৈতিক শক্তি গড়ে ওঠেনি- এমন মত দিচ্ছেন নির্বাচন বিশ্লেষকরা। ইসি সূত্রে জানা গেছে, নির্বাচনে অংশ নেওয়া দলগুলোর মধ্যে ২৯টি দল মাত্র ১ থেকে …

Read More »

টানা দুই রাত তীব্র বিক্ষোভ/ইরানে মসজিদে আগুন, বিপ্লব পূর্ববর্তী পতাকা উড়ালো বিক্ষোভকারীরা

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের রাজধানী তেহরানসহ দেশের বিভিন্ন প্রান্তে টানা দুই রাত ধরে ব্যাপক সরকারবিরোধী আন্দোলন ও সহিংসতা ছড়িয়ে পড়েছে। বিক্ষোভকারীরা তেহরানের একটি মসজিদে আগুন ধরিয়ে দেওয়ার পাশাপাশি ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পূর্ববর্তী সময়ের রাজতান্ত্রিক পতাকা উড়িয়ে তাদের ক্ষোভ প্রকাশ করেছেন। তেহরানের সাদা’ত আবাত এলাকার বাসিন্দা ৬০ বছর বয়সী এক নারী নিউইয়র্ক টাইমসকে জানিয়েছেন, তিনি নিজেও টানা দ্বিতীয় রাতের মতো রাস্তায় …

Read More »

যেকোনো মূল্যে গ্রিনল্যান্ড দখলের ঘোষণা ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও জোর দিয়ে বলেছেন যে, যুক্তরাষ্ট্র কোনো না কোনোভাবে গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নেবেই। সম্প্রতি তেল শিল্পের শীর্ষ নির্বাহীদের সঙ্গে আয়োজিত এক বৈঠকে তিনি স্পষ্ট করেন, দ্বীপটির বাসিন্দারা বা ডেনমার্ক বিষয়টি পছন্দ করুক বা না করুক, ওয়াশিংটন সেখানে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করতে যাচ্ছে। ট্রাম্পের মতে, যুক্তরাষ্ট্র যদি গ্রিনল্যান্ড দখল না করে, তবে সেখানে রাশিয়া বা চীন …

Read More »

যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড থেকে বাংলাদেশকে অব্যাহতির আহ্বান খলিলুর রহমানের

নিউজ ডেস্ক: বাংলাদেশিদের যুক্তরাষ্ট্র ভ্রমণ সহজ করার জন্য স্বল্পমেয়াদি বি-১ ব্যবসায়িক ভিসার ক্ষেত্রে ভিসা বন্ড থেকে অব্যাহতি দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান। শুক্রবার (৯ জানুয়ারি) মার্কিন পররাষ্ট্র দপ্তরে আন্ডার সেক্রেটারি অব স্টেট ফর পলিটিক্যাল অ্যাফেয়ার্স অ্যালিসন হুকারের সঙ্গে বৈঠকে ড. খলিলুর রহমান যুক্তরাষ্ট্রকে ভিসা ব্যবস্থার সহজীকরণে দ্রুত পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানান। তিনি বলেন, সাম্প্রতিক ভিসা …

Read More »
HTML Snippets Powered By : XYZScripts.com