Breaking News

তালায় এডিপি’র আওতায় সেলাই মেশিন বিতরণ

Spread the love
ফারুক সাগর:
বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় ২০২৫-২০২৬ অর্থ বছরে সাতক্ষীরার তালা উপজেলায় উন্নয়ন সহায়তার বরাদ্দ থেকে তালায় দুস্থ নারীদের স্বাবলম্বী করার লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
​শনিবার (২৭জুন) এলজিইডি ভবনের সামনে এক অনুষ্ঠানে এই সেলাই মেশিন বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন (তালা-কলারোয়া)-১ আসনের সংসদ সদস্যে মো: ইজ্জত উল্লাহ।
​অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাতুল আফরোজ স্বর্না।
​অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন,উপজেলা জামায়াতের আমীর মাওলানা মফিদুল্লাহ,সাবেক আমীর ডা. আফতাব উদ্দিন,জেলা সেক্রেটারি অধ্যাপক ইদ্রিস আলী প্রমুখ।
উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন,”অনুদান দিয়ে দারিদ্র্য দূর করা সম্ভব নয়। আমরা দুস্থ ও অসহায় মানুষের হাতে কর্মসংস্থানের হাতিয়ার তুলে দিয়ে তাদের স্বাবলম্বী করতে চাই। এই সেলাই মেশিনগুলো নারীদের আত্মনির্ভরশীল হতে এবং সংসারে সচ্ছলতা ফেরাতে অনন্য ভূমিকা রাখবে।”

About dainiksatkhira24

Check Also

তালা বাজার বণিক সমিতির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

Spread the loveফারুক সাগর: সাতক্ষীরার তালা বাজারকে অশান্ত করার ষড়যন্ত্র,সাধারণ ব্যবসায়ীদের ওপর সন্ত্রাসী হামলা এবং …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com