ফারুক সাগর: “তালা উপজেলার উন্নয়নে সকলকে পাশে নিয়ে কাজ করতে চাই। সেই সাথে তালাকে পৌরসভা এবং পাটকেলঘাটাকে উপজেলায় উন্নীত করা হবে। তালার উন্নয়নে তিনি সবসময় ছিলেন এবং আগামীতে থাকবেন” বলেন,বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক এবং সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি’র প্রার্থী হাবিবুল ইসলাম হাবিব। সাতক্ষীরার তালা সদর উন্নয়নে এক নাগরিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসকল …
Read More »dainiksatkhira24
আশাশুনিতে ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী আলভী চার দিন ধরে নিখোঁজ
জি এম মুজিবুর রহমান: সাতক্ষীরার আশাশুনি উপজেলার মানিকখালী গ্রামে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থী গত চার দিন ধরে নিখোঁজ রয়েছে। পরিবারের পক্ষ থেকে ব্যাপক খোঁজাখুঁজি চালানো হলেও এখনো তার কোনো সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজ শিশুটির নাম আশিকুজ্জামান আলভী। সে আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র এবং মানিকখালী গ্রামের শফিউল আলমের ছেলে। পরিবারের সদস্যদের জানান, গত ৫ জানুয়ারি আলভী অভিমান করে …
Read More »সাতক্ষীরা পৌরসভার ৬নং ওয়ার্ড বিএনপি’র উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা
নিজস্ব প্রতিনিধি : সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আলোচনা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারী) বিকালে সাতক্ষীরা পৌরসভার কুখরালী ফুটবল মাঠে পৌর ৬নং ওয়ার্ড বিএনপির আয়োজনে ৬নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আশরাফ হোসেনের সভাপতিত্বে আলোচনা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর-দেবহাটা) আসনে জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ধানের …
Read More »তালায় হাসপাতালে লাশ রেখে স্বামী উধাও
জহর হাসান সাগর: সাতক্ষীরার তালা উপজেলার জাতপুর খাঁ পাড়ায় ১৬ বছর বয়সী এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু নিয়ে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহত কিশোরীর নাম আশা (১৬)। তিনি ওই এলাকার আয়ুব আলী খাঁ’র ছেলে রিয়াদ খাঁ’র স্ত্রী। তালা হাসপাতাল সূত্রে জানা যায়, শুক্রবার ৯ (জানুয়ারি) দুপুর আনুমানিক ১টার দিকে আশাকে তার স্বামী রিয়াদ খাঁ তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। …
Read More »ঘুষের বিনিময়ে গাঁজার চালান ছাড়, দুই পুলিশ সদস্য বরখাস্ত
নিউজ ডেস্ক: ঘুষ গ্রহণের অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানার পুলিশের দুই সদস্যকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) রাতেই তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়। বরখাস্ত হওয়া পুলিশ সদস্যরা হলেন নবীনগর থানার উপপরিদর্শক (এসআই) জাহিদ আহসান এবং কনস্টেবল আবু কাউছার। জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) ওবায়দুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় দুই পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত …
Read More »আবারও যুদ্ধবিরতি ভেঙে সিরিয়ায় ফের সংঘাত শুরু
আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ার উত্তরাঞ্চলীয় শহর আলেপ্পোতে কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসের (এসডিএফ) এবং সিরিয়ার সরকারি বাহিনীর মধ্যে তীব্র সংঘর্ষ শুরু হয়েছে। গতকাল শুক্রবার ভোরে শুরু হওয়া যুদ্ধবিরতি ভেঙে শহরের শেখ মাকসুদ এলাকায় ফের সংঘর্ষে জড়ায় দুই পক্ষ। সংঘাতের জেরে আশরাফিহ এবং শেখ মাকসুদ এলাকা থেকে প্রায় দেড় লাখ মানুষ ঘরবাড়ি ছেড়ে পালিয়েছেন। খবর আলজাজিরার। সিরিয়ার সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে …
Read More »ভোটের মাঠে ফুটবল প্রতীক চান তাসনিম জারা
নিউজ ডেস্ক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ছেড়ে ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হতে চাওয়া তাসনিম জারার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। প্রার্থিতা বৈধ ঘোষণার পর তিনি সবাইকে ধন্যবাদ দিয়েছেন। শনিবার (১০ জানুয়ারি) নির্বাচন কমিশনের অডিটরিয়ামে অনুষ্ঠিত আপিল শুনানি শেষে তার মনোনয়ন ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত দেয় কমিশন। প্রার্থিতা ফিরে পাওয়ার পর নির্বাচন ভবনে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তাসনিম জারা বলেন, “নির্বাচন কমিশনে আপিল মঞ্জুর …
Read More »অদম্য ইচ্ছাশক্তিতে সেলাই ও কাপড়ের ব্যবসায় সফল শ্যামনগরের সালমা
নিজস্ব প্রতিনিধি: অদম্য মনোবল ও নিরলস পরিশ্রমের মাধ্যমে অর্থনৈতিক স্বচ্ছলতা অর্জন করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন সাতক্ষীরার শ্যামনগরের উপকূলীয় দ্বীপ ইউনিয়ন গাবুরার শাহনাজ পারভীন সালমা। তাঁর এই সাফল্যের স্বীকৃতি হিসেবে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে তাঁকে ‘অদম্য নারী পুরস্কার-২০২৫’ প্রদান করা হয়েছে। সালমা গাবুরা ইউনিয়নের হরিশখালী গ্রামের রবিউল …
Read More »প্রাথমিক শিক্ষকের জন্য জনপ্রতি ১৫ লাখ টাকায় চুক্তি, আটক ১৮ পরীক্ষার্থী
নিউজ ডেস্ক: দিনাজপুরে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় ডিভাইসসহ ১৬ জনকে আটক করা হয়েছে। এ ছাড়া প্রক্সি দিতে এসে দুজনকে আটক করা হয়েছে। এ সময় ১৬টি ডিভাইস জব্দ করা হয়। শুক্রবার (৯ জানুয়ারি) দিনাজপুরে মোট ৪৫টি পরীক্ষা কেন্দ্রের মধ্যে ১১টি কেন্দ্র থেকে ১৮ জনকে আটক করা হয়। পুলিশ জানায়, আটকদের মধ্যে দিনাজপুরে মোট ৪৫টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থী ছিল ৩৩ হাজার …
Read More »সাতক্ষীরার কালিগঞ্জে উচ্ছেদের পর ফের মন্দির ও শ্মশানঘাটের জমি দখল, মন্দির সভাপতিসহ চারজনকে মারপিট
রঘুনাথ খাঁ: জেলা প্রশাসকের নির্দেশে উচ্ছেদ করা হলেও আবারো জবরদখল করা হয়েছে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার থালনা দক্ষিণপাড়া সার্বজনীন শ্মশানঘাট ও শ্রীশ্রী তারকনাথ ধামের জমি। এ নিয়ে প্রতিবাদ করায় পিটিয়ে জখম করা হয়েছে মন্দিরের তিনজন পূজারী ও প্রতিষ্ঠাতা সভাপতিকে। ফলে বেপরোয়া হয়ে উঠেছে জবরদখলকারিরা। সরেজমিনে শুক্রবার দুপুরে থালনা দক্ষিণপাড়া সার্বজনীন শ্মশানঘাট ও শ্রীশ্রী তারকনাথ ধাম মন্দিরে যেয়ে দেখা গেছে শ্মশানের চিতা …
Read More »
দৈনিক সাতক্ষীরা সব সময় সবার আগে
