নিজস্ব স প্রতিনিধি: নগরের নিম্ন আয়ের মানুষের স্বাস্থ্য সুরক্ষায় সাতক্ষীরা পৌরসভার কামালনগর মালেকপাড়ায় ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্প পরিচালিত হয়েছে। বুধবার (২৪ জুন) বাংলাদেশ রিসোর্স সেন্টার ফর ইনডিজেনাস নলেজ (বারসিক), সাতক্ষীরা এসডি হসপিটালের যৌথ উদ্যোগে পরিচালিত এই স্বাস্থ্য ক্যাম্পে নারী-শিশুসহ শতাধিক মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ওষুধের পাশাপাশি পুষ্টি পরামর্শ দেওয়া হয়। এই কর্মসূচির মিডিয়া পার্টনার খবরের কাগজ। ক্যাম্পে সাতক্ষীরা এসডি হাসপাতালের আরএমও …
Read More »dainiksatkhira24
রাফাতের রহস্যজনক মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
মো. মোকাররাম বিল্লাহ ইমন : সাতক্ষীরার আশাশুনি উপজেলার সেতরপুর এলাকায় মুরগির ফার্মকর্মী রাফাত হোসেন (১৮)-এর রহস্যজনক মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্ত, প্রকৃত ঘটনা উদঘাটন এবং দায়ীদের বিচারের দাবিতে মানববন্ধন করেছে নিহতের পরিবার, স্বজন ও এলাকাবাসী। বুধবার (২৪ জুন) দুপুর ১২টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে নিহত রাফাতের পরিবারের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় বক্তারা রাফাতের মৃত্যুর প্রকৃত কারণ …
Read More »ধুলিহর শতবর্ষী আছিয়া বেগমের পাশে সদর প্রশাসন
নিজস্ব প্রতিনিধি: অনাহারে-অর্ধাহারে দিন কাটানো শতবর্ষী অসহায় বৃদ্ধা আছিয়া বেগমের পাশে দাঁড়িয়েছে সাতক্ষীরা সদর উপজেলা প্রশাসন। মানবিক এই উদ্যোগে বুধবার সকালে তার বাড়িতে খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে। সম্প্রতি ধুলিহর ইউনিয়নের নাথপাড়া গ্রামের শতবর্ষী আছিয়া বেগমের মানবেতর জীবনযাপনের খবর প্রকাশিত হলে বিষয়টি অবগত হন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অর্ণব দত্ত। এরপর তার নির্দেশনায় সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা …
Read More »সাতক্ষীরা জেলা প্রশাসকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
নিজস্ব প্রতিনিধি:সাতক্ষীরার জেলা প্রশাসক কাউসার আজিজের খন্ডিত একটি বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়াকে কেন্দ্র করে জেলায় আলোচনা-সমালোচনা চলছে। বক্তব্যের প্রতিবাদে বুধবার বিকেলে সাতক্ষীরা শহরের নিউমার্কেট চত্বরে বিক্ষোভ-সমাবেশ করেছে ও্রলামা মাশায়েখ পরিষদ। অন্যদিকে খন্ডিত বক্তব্য প্রচারের বিরুদ্ধে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জেলা বিএনপি ও প্রেসক্লাব। মঙ্গলবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জেলা প্রশাসকের বক্তব্যের একটি অংশ ছড়িয়ে পড়ে। সেখানে তাঁকে ‘সাতক্ষীরায় ধর্মান্ধতা …
Read More »বল্লী মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে মানববন্ধন
নিজস্ব প্রতিনিধি:সাতক্ষীরা সদর উপজেলার আখড়াখোলা এলাকায় অবস্থিত বল্লী মোঃ মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এ কে এম আজহারুজ্জামান (মুকুল)-এর অপসারণ ও বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী, অভিভাবক ও প্রাক্তন শিক্ষার্থীরা। বুধবার (২৪ জুন) সকাল ১০টায় বিদ্যালয় সংলগ্ন বল্লী বাজার এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, অভিভাবক ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। মানববন্ধনে …
Read More »সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সংবর্ধনা ও মতবিনিময় সভা
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সংবর্ধনা ও জেলা ক্রীড়া সংস্থার অন্তর্গত ক্লাব/সংস্থার প্রতিনিধিদের সাথে সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার নবগঠিত এ্যাডহক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) সকাল ১১টায় জেলা স্টেডিয়ামের সম্মেলন কক্ষে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে সাতক্ষীরা জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মিজ কাউসার আজিজ এর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠান ও মতবিনিময় সভায় সংবর্ধিত …
Read More »সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহত পরিবারের মাঝে ৪৭ লাখ টাকার চেক হস্তান্তর
রঘুনাথ খাঁ:বিআরটিএ ট্রাষ্টি বোর্ড কর্তৃক সাতক্ষীরা জেলায় সংঘঠিত সড়ক দুর্ঘটনায় হতাহত ১১ জনের পরিবারের অনুকুলে মঞ্জুরিকৃত ৪৭ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে।মঙ্গলবার (২৩ জুন ‘২৬) দুপুর ১২ টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ চেক বিতরণ করা হয়। বিআরটিএ সতক্ষীরা সার্কেলের সহকারী পরিচালক প্রকৌশলী উসমান সরওয়ার আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস। …
Read More »জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের উদ্যোগে সংবাদ সম্মেলন
নিজস্ব প্রতিনিধি : জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন-২৮জুন ২০২৬ সফল করার লক্ষ্যে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) বিকালে সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের আয়োজনে সিভিল সার্জন ডাঃ আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন-২৮জুন ২০২৬ সফল করার লক্ষ্যে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি তুলে ধরেন। আগামী ২৮ জুন ১ হাজার …
Read More »কেন্দ্রীয় যুবদলের নির্দেশনায় সাতক্ষীরায় যুবদলের উদ্যোগে প্রতিবাদ মিছিল
নিজস্ব প্রতিনিধি : সংগঠনিক সপ্তাহ উপলক্ষে অপপ্রচার শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে কেন্দ্রীয় যুবদলের নির্দেশনায় সাতক্ষীরায় যুবদলের উদ্যোগে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) বিকালে শহরের মাওয়া মাওয়া চায়নিজ রেস্টুরেন্টের সামনে থেকে সাতক্ষীরা জেলা, সদর উপজেলা ও পৌর যুবদলের আয়োজনে একটি প্রতিবাদ মিছিল বের হয়। প্রতিবাদ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চায়না বাংলার সামনে গিয়ে সমাবেশ করে। সমাবেশে …
Read More »সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে সাড়ে ১৫ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
প্রেসবিজ্ঞপ্তি: সাতক্ষীরা ও কলারোয়া সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে প্রায় ১৫ লাখ ৪০ হাজার ৭০০ টাকার বিভিন্ন চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (২২ জুন) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যাটালিয়নের অধীন ভোমরা, ঘোনা, তলুইগাছা, কাকডাঙ্গা, মাদরা ও চান্দুরিয়া বিওপির টহলদল পৃথক অভিযানে ভারতীয় চিংড়ি …
Read More »
দৈনিক সাতক্ষীরা সব সময় সবার আগে
