Breaking News

সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে সাড়ে ১৫ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

Spread the love

প্রেসবিজ্ঞপ্তি: সাতক্ষীরা ও কলারোয়া সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে প্রায় ১৫ লাখ ৪০ হাজার ৭০০ টাকার বিভিন্ন চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (২২ জুন) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যাটালিয়নের অধীন ভোমরা, ঘোনা, তলুইগাছা, কাকডাঙ্গা, মাদরা ও চান্দুরিয়া বিওপির টহলদল পৃথক অভিযানে ভারতীয় চিংড়ি মাছের রেনুপোনা, মোবাইল ফোনের যন্ত্রাংশ, ওষুধ, ঘুঘু পাখি ও ফেনসিডিল জব্দ করে।
ভোমরা বিওপির সদস্যরা সাতক্ষীরা সদর উপজেলার কুলিয়া রোড চৌরাস্তার মোড় এলাকা থেকে ৪ লাখ টাকা মূল্যের ভারতীয় চিংড়ি মাছের রেনুপোনা জব্দ করেন। ঘোনা বিওপি সদর উপজেলার দাঁতভাঙ্গা কলেজ এলাকা থেকে ১২ হাজার টাকা মূল্যের ভারতীয় ঘুঘু পাখি আটক করে।এ ছাড়া তলুইগাছা বিওপি শালবাগান এলাকা থেকে ১ লাখ ৮৭ হাজার ৫০০ টাকা মূল্যের মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করে। কাকডাঙ্গা বিওপির দুটি পৃথক দল কলারোয়ার গেড়াখালি ও ভাদিয়ালি এলাকা থেকে ৬ লাখ ৩০ হাজার টাকা মূল্যের ভারতীয় ওষুধ জব্দ করে।অন্যদিকে মাদরা বিওপি ভাদিয়ালি এলাকা থেকে ৩ লাখ ৮ হাজার টাকা মূল্যের মোবাইল ফোনের যন্ত্রাংশ এবং চান্দুরিয়া বিওপি গোয়ালপাড়া এলাকা থেকে ৩ হাজার ২০০ টাকা মূল্যের ফেনসিডিল উদ্ধার করে।

 

বিজিবি জানায়, জব্দ করা এসব পণ্য শুল্ক ও কর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে আনা হচ্ছিল। এসব চোরাচালান দেশের স্থানীয় শিল্পের ক্ষতি করার পাশাপাশি সরকারকে উল্লেখযোগ্য রাজস্ব আয় থেকে বঞ্চিত করছে।

সাতক্ষীরা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক পাচার রোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি

Spread the loveমো মোকাররাম বিল্লাহ ইমন :নদী বাঁচাও—প্রকৃতি ও মানুষ বাঁচাও” এবং “দখল-দূষণমুক্ত প্রবাহমান জীবন্ত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com