Breaking News

সখিপুর সরকারি কেবিএ কলেজ ছাত্রদলের জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের স্মরণে দোয়া অনুষ্ঠান

Spread the love

মোমিনুর রহমান:কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচি অনুযায়ী, সখিপুর সরকারি খানবাহাদুর আহ্ছানউল্লাহ কলেজ ছাত্র দলের আয়োজনে জুলাই আগষ্টের সকল শহীদদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৯ জুলাই ২০২৫, শনিবার কলেজ মসজিদ প্রাঙ্গণে বাদ জোহর নামাজের পরে গনঅভ্যুত্থানে শহীদদের স্মরনে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ফিরোজ হোসেন তুহিন, সরকারি খানবাহাদুর আহছানউল্লাহ কলেজ ছাত্রদলের সাবেক আহবায়ক নাজমুল হুদা(রুন্টি),সাবেক সদস্য সচিব শিমুল হোসেন এবং নবনির্বাচিত সভাপতি ইমরান হোসেন,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম (বাবু),সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান (শুভ),দপ্তর সম্পাদক তানজীর মাতিন। এসময় নোয়াপাড়া ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম,সহ-সভাপতি ওমর ফারুক ও আইয়ুব হাসান,সখিপুর ইউনিয়ন ছাত্রদলের সহ-সাংগঠনিক আব্দুল্লাহ, সখিপুর ইউনিয়ন তাতীদলের সদস্য সচিব রাকিব হাসানসহ সরকারি খানবাহাদুর আহছানউল্লাহ কলেজ ছাত্রদলের সদস্যরা উপস্থিত ছিলেন।

About dainiksatkhira24

Check Also

দেবহাটাসহ বিভিন্ন থানার ৯ মামলার আসামি রিপন গ্রেফতার, জনমনে স্বস্তি

Spread the love নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটা উপজেলার বহুল আলোচিত অস্ত্রবাজ রিপন হোসেন (৩২) ওরফে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com