Breaking News

আশাশুনিতে ভেজাল দুধ ও মেয়াদোত্তীর্ণ ওষুধের বিরুদ্ধে অভিযান

Spread the love

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার আশাশুনি উপজেলার ঘোষপাড়া কচুয়া ও কাদাকাটি হাজিরহাট বাজারে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

মঙ্গলবার (১৯ আগস্ট) সকাল থেকে পরিচালিত এ বিশেষ অভিযানে ভেজাল দুধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়। আশাশুনির ঘোষপাড়া কচুয়া বাজারে অবস্থিত বিশ্বজিৎ ঘোষ ডেইরি–তে দুধে সয়াবিন তেল, জেলি, পানি ও গ্লুকোজ মিশিয়ে ভেজাল প্রমাণিত হওয়ায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪১ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় ভেজাল দুধ ও ভেজাল দেওয়ার উপকরণ ধ্বংস করা হয়।

এছাড়া কাদাকাটি হাজিরহাট বাজারে আহসান ফার্মেসি ও ছাহেরা ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের অপরাধে প্রতিটি প্রতিষ্ঠানকে ১ হাজার টাকা করে জরিমানা করা হয়। একই বাজারে ব্যথিত স্টোরকে মূল্য তালিকা প্রদর্শন না করার দায়ে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নিরাপদ খাদ্য অফিসার দীপংকর দত্ত দুধ পরীক্ষার মাধ্যমে ভেজালের সত্যতা নিশ্চিত করেন।

অভিযান চলাকালে সচেতনতা বৃদ্ধির জন্য লিফলেট বিতরণ করা হয়।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সাতক্ষীরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মেহেদী হাসান তানভীর এর নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। এতে সাতক্ষীরা জেলা পুলিশ লাইন্সের একটি টিম, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর স্থানীয় নেতারা সহযোগিতা করেন।

 

সাতক্ষীরা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মেহেদী হাসান তানভীর বলেন, “ভোক্তার স্বার্থ রক্ষায় ভেজাল দুধসহ বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি

Spread the loveমো মোকাররাম বিল্লাহ ইমন :নদী বাঁচাও—প্রকৃতি ও মানুষ বাঁচাও” এবং “দখল-দূষণমুক্ত প্রবাহমান জীবন্ত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com