Breaking News

দেবহাটা শিবনগরকে স্বাস্থ্যকর গ্রাম ঘোষণা

Spread the love

নিজস্ব প্রতিনিধি : দেবহাটা উপজেলার শিবনগর গ্রামকে স্বাস্থ্যকর গ্রাম ঘোষণা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২৯ জুলাই) সকাল ১১টায় শিবনগর মা ও শিশু সংগঠনের আয়োজনে এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের রাইট টু গ্রো প্রোজেক্টের সহযোগিতায় উপজেলার দেবহাটা ইউনিয়নের শিবনগর গ্রামে অনুষ্ঠিত স্বাস্থ্যকর গ্রাম ঘোষণা বিষয়ক সভায়, দেবহাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন বকুলের সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্বাস্থ্যকর গ্রাম বাস্তবায়নের সামগ্রিক অগ্রগতি বিশ্লেষণ, স্বাস্থ্যকর গ্রাম ঘোষণা ও পরবর্তী দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান।  সভায় উপস্থিত ছিলেন, সুশান্ত কুমার রায়।
সভায় উপস্থিত থেকে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দেবহাটা উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক লিটন ঘোষ বাপি, দেবহাটা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা খালিদ হোসেন, ইউপি মেম্বার মাহবুবুর রহমান বাবলু, শাহানারা বেগম। সভায় আরও উপস্থিত ছিলেন ফিরোজ শাহ আলম, সাইফুল ইসলাম সহ সুশীল সমাজ সংগঠনের সদস্যরা, স্থানীয় উদ্যোক্তারা, গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী।
আলোচনা সভা শেষে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান স্বাস্থ্যকর গ্রাম বাস্তবায়নের নির্দেশক সমুহের সামগ্রিক অগ্রগতি বিশ্লেষণ করে শিবনগর গ্রামকে স্বাস্থ্যকর গ্রাম হিসেবে ঘোষণা করেন এবং ফলক উন্মোচন করেন।

About dainiksatkhira24

Check Also

দেবহাটাসহ বিভিন্ন থানার ৯ মামলার আসামি রিপন গ্রেফতার, জনমনে স্বস্তি

Spread the love নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটা উপজেলার বহুল আলোচিত অস্ত্রবাজ রিপন হোসেন (৩২) ওরফে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com