
প্রেস বিজ্ঞপ্তি: সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা ১৫১ বোতল ভারতীয় মদসহ প্রায় সাড়ে সাত লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি।মঙ্গলবার দিনভর জেলার পদ্মশাখরা, ভোমরা, তলুইগাছা, কাকডাঙ্গা, মাদরা, হিজলদী, সুলতানপুর ও চান্দুরিয়া বিওপি এবং ঝাউডাঙ্গা এলাকা থেকে এসব মালামাল আটক করা হয় ।মঙ্গলবার বিকালে এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানান,সাতক্ষীরা-৩৩ ব্যাটেলিয়ান বিজিবি অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হক । তিনি জানান,
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চান্দুরিয়া বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার-১৭/২ এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন গোয়ালপাড়া মাঠ নামক স্থান হতে ৭০ বোতল ভারতীয় মদ আটক করে। তলুইগাছা বিওপির বিশেষ আভিযানিক দল মেইন পিলার-১৩ হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন শালবন নামক স্থান হতে ২১ বোতল ভারতীয় মদ আটক করে। কাকডাঙ্গা বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার-১৩/৩ এস এর ০৭ আরবি হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন রাজ্জাকের মোড় নামক স্থান হতে ৫০ বোতল ভারতীয় মদ আটক করে। ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের বিশেষ আভিযানিক দল বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন ভাদিয়ালী বড় মাঠ নামক স্থান হতে ২০ বোতল ভারতীয় মদ আটক করে।
এছাড়াও, সুলতানপুর বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার-১৭/১ এস হতে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন আমবাগান নামক স্থান হতে ২,১০,০০০ টাকার ভারতীয় শাড়ি আটক করে। হিজলদী বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার-১৩/৩ এস এর ১৫ আরবি হতে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন গোবর পোতা নামক স্থান হতে ৩৫,০০০ টাকার ভারতীয় ঔষধ আটক করে। ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের বিশেষ আভিযানিক দল বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন ভাদিয়ালী নামক স্থান হতে ৭০,০০০ টাকার ভারতীয় ঔষধ আটক করে। কাকডাঙ্গা বিওপির পৃথক দুইটি বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার-১৩/৩-এস এর ৩ আরবি হতে আনুমানিক ৩০০-৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন মুজুরদারের খাল ও কেরাগাছি মোড় নামক স্থান হতে ৯৬,০০০/- টাকা মূল্যের ভারতীয় শাড়ি আটক করে। মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার-১৩/৩ এস এর ১৪ আরবি হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন বড়ালী আমবাগান নামক স্থান হতে ৩৫,০০০/- টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। ভোমরা বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার-৩/২ এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন লক্ষীদাড়ি নামক স্থান হতে ২৮,০০০ টাকার ভারতীয় শাড়ি আটক করে। পদ্মশাখরা বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার-১/২২ এস হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন মন্দির রোড নামক স্থান হতে ২৮,০০০/- টাকা মূল্যের ভারতীয় বোরকা আটক করা হয়।
তিনি আরো জানান,আটকৃত মালামলের মূল্য সাত লক্ষ আটাশ হাজার পাঁচশত টাকা। উদ্ধারকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়াও, মাদকদ্রব্য সমূহ সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের ষ্টোরে জমা হয়েছে।
দৈনিক সাতক্ষীরা সব সময় সবার আগে
