Breaking News

নওয়াপাড়ায় ঈদ উল আযহা উপলক্ষ্যে দুঃস্থদের মাঝে চাউল বিতরণ

Spread the love

মোমিনুর রহমান:দেবহাটা উপজেলার নওয়াপাড়া ইউনিয়ন পরিষদ এর উদ্দ্যোগে পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে মানবিক সহায়তায় দুঃস্থদের মাঝে চাউল বিতরণ করা হয়েছে। ২৬ মে সোমবার সকালে ৪ নং নওয়াপাড়া ইউনিয়ন পরিষদে পবিত্র ঈদুল আযহা ২০২৫ উদযাপন উপলক্ষ্যে মানবিক সহায়তায় দুস্হ ও অসহায় ৫২৫ টি পরিবারের মাঝে ১০ কেজি করে চাউল বিতরণ করা হয়। চাউল বিতরণ অনুষ্ঠানে উদ্বোধন করেন ৪ নং নওয়াপাড়া ইউনিয়নের( ভারপ্রাপ্ত) চেয়ারম্যান মোনায়েম হোসেন। এ সময় আরও উপস্থিত ছিলেন প্রশাসনিক কর্মকর্তা জাহাঙ্গীর আলম, ৪ নং নওয়াপাড়া ইউনিয়ন বি এন পি সার্চ কমিটির সদস্য আহছানউল্লা ঢালী, ৪ নং নওয়াপাড়া ইউনিয়ন যুবদল সভাপতি সোলায়মান কবির বাদশা, জামায়াত নেতা মমিনুর রহমান, ২ নং ওয়ার্ডের ইউ পি সদস্য আজগর আলী, ৩ নং ওয়ার্ডের ইউ পি সদস্য নুরুজ্জামান সরদার, ৫ নং ওয়ার্ডের ইউ পি সদস্য আসমাতুল্লাহ গাজী, ৬ নং ওয়ার্ডের ইউ পি সদস্য শওকত হোসেন, ৭ নং ওয়ার্ডের ইউ পি সদস্য মাহমুদ হোসেন, ৮ নং ওয়ার্ডের ইউ পি সদস্য জাকির হোসেন, ৯ নং ওয়ার্ডের ইউ পি সদস্য মনিরুল ইসলাম, ১,২,৩ নং ওয়ার্ডের ইউ পি সদস্যা মোছাঃ ফরিদা পারভীন, ৪,৫,৬ নং ওয়ার্ডের ইউ পি সদস্যা মোছাঃ খাদিজা পারভীন কনা, ৭,৮,৯ নং ওয়ার্ডের ইউ পি সদস্যা মোছাঃ রাহিলা পারভীন লিলি সহ সকল ওয়ার্ডের গ্রাম পুলিশ বৃন্দরা।

About dainiksatkhira24

Check Also

দেবহাটাসহ বিভিন্ন থানার ৯ মামলার আসামি রিপন গ্রেফতার, জনমনে স্বস্তি

Spread the love নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটা উপজেলার বহুল আলোচিত অস্ত্রবাজ রিপন হোসেন (৩২) ওরফে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com