গ্রাম ডাক্তার কল্যান সমিতির সাতক্ষীরা জেলা শাখার সাধারন সম্পাদক ডাঃ আব্দুল গফ্ফার এর মেজ ভাইয়ের জানাজা সম্পন্ন

Spread the love

দেবহাটা প্রতিনিধি:বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যান সমিতি সাতক্ষীরা জেলা শাখার সাধারন সম্পাদক গ্রাম ডাঃ আব্দুল গফফার এর মেজ ভাই মরহুম আবুল সাত্তার( ৬৪) এর জানাজা সম্পন্ন হয়েছে। ২৪ আগস্ট ২০২৫, রবিবার বাদ জোহর সাতক্ষীরা বাটকেখালি ঈদগাহ ময়দানে মরহুমের জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। মরহুম আব্দুল সাত্তার কিডনি রোগে আক্রান্ত হইয়া সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৩ আগষ্ট শনিবার মাগরিবের সময় মৃত্যু বরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ পুত্র, ২ কন্যা সহ অসংখ্যা গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের জানাজা নামাজে উপস্থিত ছিলেন ও তার রুহের মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন, বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যান সমিতির উপদেষ্টা সফিউল ইসলাম সফি, আবুল কালাম আজাদ ও শেখ সহিদ আহমেদ রঞ্জু, সাতক্ষীরা জেলা শাখা সভাপতি গ্রাম ডাঃ মাহবুবুর রহমান, সাধারন সম্পাদক গ্রাম ডাঃ আঃ গফফার, সাংগঠনিক সম্পাদক গ্রাম ডাঃ অপূর্ব মজুমদার, সাতক্ষীরা সদর উপজেলা শাখার সভাপতি গ্রাম ডাঃ অহিদুজ্জামান, সাধারন সম্পাদক গ্রাম ডাঃ এম এ হাসান, কলোরোয়া উপজেলা শাখার সভাপতি গ্রাম ডাঃ নজরুল ইসলাম, পৌর শাখা কমিটির সভাপতি গ্রাম ডাঃ অনির্বাণ সরকার, সাধারন সম্পাদক গ্রাম ডাঃ আল- আমিন, প্রচার সম্পাদক গ্রাম ডাঃ উত্তম কুমার, সদস্য শ্যামল কুমার, কুলিয়া ইউনিয়ন শাখার সভাপতি গ্রাম ডাঃ শোকর আলী, সাধারন সম্পাদক গ্রাম ডাঃ আবীর হোসেন লিয়ন ও গ্রাম ডাঃ মাসুম বিল্লাহ প্রমুখ।

About dainiksatkhira24

Check Also

দেবহাটায় পানি কমিটির সভায় জলাবদ্ধতা দূর, টিআরএম চালু ও সরকারি খাল খননের দাবি

Spread the loveমো. মোকাররাম বিল্লাহ ইমন :স্থানীয় পর্যায়ে জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং টেকসই পানিসম্পদ নিশ্চিতকরণের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com