Breaking News

সাতক্ষীরায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

Spread the love

নিজস্ব প্রতিনিধি:
যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে সাতক্ষীরায় উদযাপিত হলো মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে জেলা স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের আনুষ্ঠানিক সূচনা করেন জেলা প্রশাসক আফরোজা আকতার।

পতাকা উত্তোলনের পরপরই শুরু হয় বর্ণাঢ্য কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শনী। পুলিশ, আনসারসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত এই কুচকাওয়াজ ছিল অত্যন্ত মনোমুগ্ধকর। কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ করেন জেলা প্রশাসক আফরোজা আকতার এবং পুলিশ সুপার আরেফিন জুয়েল।

শিক্ষার্থীদের চমৎকার ডিসপ্লে ও শারীরিক কসরতে স্টেডিয়াম প্রাঙ্গণ প্রাণবন্ত হয়ে ওঠে। পুরো অনুষ্ঠানজুড়ে ছিল দেশাত্মবোধ, শৃঙ্খলা ও ঐক্যের এক অনন্য প্রকাশ।

বক্তারা মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং দেশের অগ্রযাত্রা অব্যাহত রাখতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

About dainiksatkhira24

Check Also

তালায় তুবা পাইপ এ্যান্ড ফিটিংস ইন্ডাস্ট্রিজ ‎বেকার সমস্যা সমাধানে অভূতপূর্ব অবদান

Spread the loveফারুক সাগর: বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে অভূতপূর্ব অবদান রেখে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com