নিউজ ডেস্ক: আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোট জয়ী হলে সংবিধানের প্রস্তাবনায় থাকা “বিসমিল্লাহির রহমানির রহিম” ও “আল্লাহর নামে শুরু করিলাম” বাক্যাংশের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা প্রকাশ করে ‘না’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জের ফতুল্লা থানা কৃষক দলের আহ্বায়ক জুয়েল আরমান। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে তাকে এ ধরনের বক্তব্য দিতে দেখা যায়। ভিডিওটি প্রকাশের পর রাজনৈতিক অঙ্গনে বিষয়টি নিয়ে আলোচনা …
Read More »dainiksatkhira24
হাসিনা, টিউলিপ ও আজমিনার পূর্বাচলে প্লট দুর্নীতি মামলার রায় ২ ফেব্রুয়ারি
নিউজ ডেস্ক: পূর্বাচল নতুন শহর প্রকল্পে অনিয়মের মাধ্যমে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) ১০ কাঠার সরকারি প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে দায়ের করা মামলার যুক্তিতর্কের শুনানি শেষ হয়েছে। শুনানি শেষে আদালত এ মামলার রায়ের জন্য আগামী ২ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন। মঙ্গলবার (১৩ জানুয়ারি) ঢাকার বিশেষ জজ-৪ আদালতে বিচারক রবিউল আলম উভয় পক্ষের যুক্তিতর্ক শোনেন। শুনানি শেষে রায়ের দিন নির্ধারণ করা হয়। …
Read More »পাকিস্তান-তুরস্ক-সৌদি সামরিক জোটে যোগ দিতে পারে বাংলাদেশ
আন্তর্জাতিক ডেস্ক: আসন্ন জাতীয় নির্বাচনের পর পাকিস্তান, তুরস্ক এবং সৌদি আরবকে নিয়ে গঠিত একটি উদীয়মান শক্তিশালী সামরিক জোটে বাংলাদেশের সম্ভাব্য যোগদান নিয়ে আন্তর্জাতিক মহলে ব্যাপক জল্পনা শুরু হয়েছে। গত কয়েক মাসে ঢাকা ও ইসলামাবাদের মধ্যে উচ্চপর্যায়ের সামরিক বৈঠক এবং পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে বিদ্যমান ‘কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি’ এই আলোচনার পালে নতুন হাওয়া দিয়েছে। ২০২৪ সালে বাংলাদেশে রাজনৈতিক পটপরিবর্তনের …
Read More »ভারত-আফগানিস্তানের নৈকট্যে উদ্বেগে পাকিস্তান
আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তান ও ভারতের মধ্যে সাম্প্রতিক সময়ে ঘনিষ্ঠ কূটনৈতিক যোগাযোগ পাকিস্তানের উদ্বেগ বাড়িয়েছে। পাকিস্তানের তথ্যমন্ত্রী আত্তাউল্লাহ তারার সাম্প্রতিক এক সংবাদ সম্মেলনে কাবুল ও নয়াদিল্লির ক্রমবর্ধমান সম্পর্ক নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। টোলো নিউজের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, পাকিস্তানের তথ্যমন্ত্রী আফগান সরকারের কর্মকর্তাদের ভারতে সাম্প্রতিক সফরের প্রসঙ্গ টেনে বলেন, আফগানিস্তান ও ভারতের মধ্যে আসলে কী ধরনের সহযোগিতা চলছে, যার জন্য এত …
Read More »পবিত্র রমজান মাসের সম্ভাব্য তারিখ ঘোষণা
আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বজুড়ে মুসলিম ধর্মাবলম্বীদের সিয়াম সাধনার মাস পবিত্র রমজান শুরু হতে আর মাত্র ৩৫ থেকে ৩৬ দিন বাকি রয়েছে। দুবাইয়ের ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড চ্যারিটেবল অ্যাকটিভিটিজ ডিপার্টমেন্টের প্রকাশিত ২০২৬ সালের সরকারি ও ধর্মীয় ক্যালেন্ডার অনুযায়ী, আগামী ১৭ থেকে ১৯ ফেব্রুয়ারির মধ্যে যেকোনো দিন এ বছরের রমজান মাস শুরু হতে পারে। তবে মহাকাশ গবেষণা ও জ্যোতির্বিজ্ঞানের তথ্যানুযায়ী, আগামী ১৮ ফেব্রুয়ারি পবিত্র …
Read More »২০২৫ সালে সড়ক দুর্ঘটনায় ১০০৮ শিশু নিহত
নিউজ ডেস্ক: দেশে সড়ক দুর্ঘটনায় ২০২৫ সালে এক মাস থেকে ১৭ বছর বয়সী ১ হাজার ৮ জন শিশু নিহত হয়েছে। সড়ক ও সড়ক পরিবহন ব্যবস্থার অব্যবস্থাপনা, ট্রাফিক আইন সম্পর্কে অসচেতনতা এবং নিয়ন্ত্রণহীন যান চলাচলই শিশু মৃত্যুর এই উদ্বেগজনক চিত্রের প্রধান কারণ বলে জানিয়েছে রোড সেফটি ফাউন্ডেশন। মঙ্গলবার (১৩ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক প্রতিবেদনে সংস্থাটির নির্বাহী পরিচালক সাইদুর রহমান এসব তথ্য …
Read More »বাংলাদেশের তিন পাশে ৫টি বিমানঘাঁটি সচল করছে ভারত
আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশের সীমান্তবর্তী রাজ্যগুলোতে আঞ্চলিক যোগাযোগ বৃদ্ধি এবং কৌশলগত নিরাপত্তা নিশ্চিত করতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার পাঁচটি পরিত্যক্ত এয়ারস্ট্রিপ বা বিমানঘাঁটি পুনরুজ্জীবিত করার পরিকল্পনা নিয়েছে ভারত সরকার। পশ্চিমবঙ্গ, আসাম ও ত্রিপুরায় অবস্থিত এই ঘাঁটিগুলো সংস্কারের মূল লক্ষ্য হলো ভারতের অত্যন্ত স্পর্শকাতর ‘শিলিগুড়ি করিডর’ বা ‘চিকেনস নেক’-এর সুরক্ষা আরও জোরদার করা। আরো পড়ুন-“বাংলাদেশ–মিয়ানমার সীমান্তে শিশু গুলিবিদ্ধ, রাষ্ট্রদূতকে ডেকে তলব করল পররাষ্ট্র …
Read More »মোবাইল আমদানিতে শুল্ক ৬০ শতাংশ কমালো এনবিআর
নিউজ ডেস্ক: সাধারণ ক্রেতাদের ক্রয়ক্ষমতার নাগালে স্মার্টফোনের দাম রাখতে মোবাইল ফোন আমদানিতে বিদ্যমান শুল্ক এক ধাক্কায় ৬০ শতাংশ কমিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। মঙ্গলবার (১৩ জানুয়ারি) এনবিআর থেকে জারি করা এক প্রজ্ঞাপনে আমদানিকৃত মোবাইল ফোনের কাস্টমস ডিউটি বর্তমানের ২৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ নির্ধারণ করা হয়েছে। এই সিদ্ধান্তের ফলে বাজারে আমদানিকৃত প্রতিটি মোবাইল ফোনের দাম উল্লেখযোগ্য হারে কমে আসবে। …
Read More »স্বল্প ব্যয়ে আধুনিক চিকিৎসা: যবিপ্রবির ফিজিওথেরাপি সেন্টারে বদলাচ্ছে মানুষের জীবন
জেমস আব্দুর রহিম রানা, যশোর : যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন সেন্টার বর্তমানে শুধু একটি শিক্ষামূলক বিভাগে সীমাবদ্ধ নেই; এটি দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সাধারণ মানুষের জন্য একটি কার্যকর ও নির্ভরযোগ্য চিকিৎসা ও পুনর্বাসন সেবাকেন্দ্রে পরিণত হয়েছে। আধুনিক চিকিৎসা পদ্ধতি, দক্ষ জনবল এবং মানবিক দৃষ্টিভঙ্গির সমন্বয়ে কেন্দ্রটি স্বাস্থ্যসেবায় ব্যতিক্রমী ভূমিকা রেখে চলেছে। ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগের সিনিয়র প্রভাষক ড. …
Read More »সাতক্ষীরার তালায় বাস–মোটরসাইকেল সংঘর্ষে যুবদল নেতা রানা নিহত
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলায় যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে উপজেলা যুবদলের এক নেতা নিহত হয়েছেন। নিহত যুবদল নেতার নাম নাজমুল হাসান রানা (৩৫)। তিনি তালা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে তালা ফায়ার সার্ভিস স্টেশনের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নিহত নাজমুল হাসান রানা তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামের বাসিন্দা এবং …
Read More »
দৈনিক সাতক্ষীরা সব সময় সবার আগে
