রুকুনুজ্জামান:দিনাজপুরের চিরিরবন্দরে আত্রাই নদী থেকে অজ্ঞাতনামা দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১২ জানুয়ারি) বেলা আনুমানিক ১০টার দিকে উপজেলার ভিয়াইল ইউনিয়নের দল্লা বানিয়াখাড়ী গ্রাম সংলগ্ন আত্রাই নদীর বানিয়াখাড়ী ঘাট এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে লক্ষীতলা ব্রিজের দক্ষিণ পাশে আত্রাই নদীর মাঝখানে দুটি মরদেহ ভাসতে দেখে গ্রাম পুলিশ মোঃ আনারুল ইসলাম চিরিরবন্দর …
Read More »dainiksatkhira24
পাটকেলঘাটায় সরকারি ভিপি সম্পত্তি নিয়ে ঘুষ-বাণিজ্যের অভিযোগ
মিথ্যা প্রতিবেদন দিয়ে ডিসিআর নায়েব আব্দুল আমিন খান চৌধুরীর বিরুদ্ধে গুরুতর অনিয়ম অবশেষে এসিল্যান্ডের উচ্ছেদ অভিযান নিজস্ব প্রতিনিধি:সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটায় কয়েক কোটি টাকা মূল্যের সরকারি ভিপি (Vested Property) সম্পত্তি আত্মসাতের একটি সংঘবদ্ধ অপচেষ্টার অভিযোগে এলাকায় তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, দায়িত্বপ্রাপ্ত ভূমি কর্মকর্তা হয়েও তৎকালীন সরুলিয়া ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (নায়েব) আব্দুল আমিন খান চৌধুরী (রনি) মিথ্যা ও …
Read More »শ্রীউলায় ভিজিডব্লিউ উপকারভোগীদের নিয়ে নারী সমাবেশ
আশাশুনি প্রতিনিধি ঃ আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নে ভিজিডব্লিউ উপকারভোগী নারীদের অংশগ্রহণে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১ টায় নাকতাড়া কালীবাড়ি বাজারে ইউপি কার্যালয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, বাল্যবিবাহ নিরোধ, মানবপাচার প্রতিরোধ এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের অংশগ্রহণ নিশ্চিতকরণ ও গণভোট বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে …
Read More »দরগাহপুর জামায়াত আমীরের মায়ের দাফন সম্পন্ন
আশাশুনি প্রতিনিধি ঃ জামায়াতে ইসলামী দরগাহপুর ইউনিয়ন আমীর প্রফেসর আব্দুল গনির মা ছিরিয়া বেগম (৯৫) এর দাফন সম্পন্ন হয়েছে। সোমবার (১২ জানুয়ারী) বাদ জোহর জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে মরহুমাকে দাফন করা হয়। জানাযা নামাজে বক্তব্য রাখেন জেলা জামায়াত আমীর উপাধ্যাক্ষ শহিদুল ইসলাম মুকুল, সেক্রেটারি মাওঃ আজিজুর রহমান, উপজেলা আমীর আবু মুসা তারিকুজ্জামান তুষার, নায়েবে আমীর মাওঃ নূরুল আবছার মুরতাজা। …
Read More »‘হ্যাঁ’ ভোটের পক্ষে সচিবালয়ে ব্যানার
নিউজ ডেস্ক: আসন্ন গণভোটকে সামনে রেখে জনগণকে বিষয়টি সম্পর্কে স্পষ্ট ধারণা দিতে এবং ‘হ্যাঁ’ ভোটে উদ্বুদ্ধ করতে বাংলাদেশ সচিবালয়ের বিভিন্ন ভবনে একাধিক ব্যানার টাঙানো হয়েছে। সোমবার (১২ জানুয়ারি) সকাল থেকেই সচিবালয়ে ব্যানারগুলো দেখা যাচ্ছে। সেগুলোর মধ্যে একটি ব্যানারে লেখা, ‘গণভোট ২০২৬ সংসদ নির্বাচন দেশের চাবি আপনার হাতে, গণভোটে অংশ নিন অন্যকে উৎসাহ দিন।’ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ভবনে লাগানো ওই …
Read More »আশাশুনির বড়দলে প্যানেল চেয়ারম্যান আফজালের জন্য মানববন্ধন: দাবী ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে নিয়োগের
জি এম মুজিবুর রহমান: আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়ন পরিষদে প্যানেল চেয়ারম্যান আফজাল হোসেন সানাকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করার দাবীতে সোমবার (১২ জানুয়ারি) মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১.৩০ টায় ইউনিয়ন পরিষদের সামনে মেইন সড়কে শত শত নাগরিক এই মানববন্ধনে অংশ নেন। মানববন্ধনে বক্তব্য রাখেন তহমিনা রহমান, আয়েশা খাতুন, আবু বক্কর ছিদ্দিক গাজী, জাহাঙ্গীর হোসেন বাবু, ব্যবসায়ী মোস্তাফিজুর রহমান, যুব দলের সাবেক সাধারণ …
Read More »সাতক্ষীরায় মৌচাক সাহিত্য পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত, নতুন কমিটি গঠন ও সাহিত্য কার্যক্রমের পরিকল্পনা
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় মৌচাক সাহিত্য পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ জানুয়ারি) সকাল ১০টায় তুফান কনভেনশন সেন্টারে সংগঠনের আয়োজনে এই সভার সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি, বিশিষ্ট সমাজসেবক ডা. আবুল কালাম বাবলা, এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক, প্রভাষক, কবি ও নাট্যকার আবদুল ওহাব আজাদ। সভায় বক্তব্য রাখেন পরিষদের উপদেষ্টা আব্দুর রব ওয়ার্ছি, শেখ আজিজুল হক, তৃপ্তি মোহন মল্লিক, জেলা সাহিত্য …
Read More »মোস্তাফিজুর ইস্যু: পাকিস্তানে বিশ্বকাপ খেলতে আপত্তি নেই—আসিফ নজরুল
স্পোর্টস ডেস্ক: ভারতের মাটিতে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বাংলাদেশের নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগের কারণে পরিস্থিতি জটিল হচ্ছে। মোস্তাফিজুর রহমান ইস্যুতে আইসিসি জানিয়েছে, ভারতের মাটিতে বিশ্বকাপ ম্যাচ খেললে বাংলাদেশের খেলোয়াড়দের নিরাপত্তা ঝুঁকি তৈরি হতে পারে। আজ সোমবার বাফুফে ভবনে এক সংবাদ সম্মেলনে যুব ও ক্রীড়া উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেন, পাকিস্তান, শ্রীলঙ্কা বা সংযুক্ত আরব আমিরাতের মতো অন্য কোনো দেশে বিশ্বকাপ খেলাতে …
Read More »বাগেরহাটে খালেদা জিয়ার দোয়া মাহফিলে হামলা, খাবার লুট ও ২ জন আহত
নিউজ ডেস্ক: বাগেরহাটের মোংলায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত কুরআন খতম ও দোয়া মাহফিলে দুর্বৃত্তদের হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনায় দুজন ব্যক্তি আহত হয়েছেন। শনিবার (১২ জানুয়ারি) বিকেলে মোংলা হেলিপ্যাড মাঠে আয়োজিত দোয়া মাহফিলে হামলা চালানো হয়। অনুষ্ঠানটি বাগেরহাট-৩ (রামপাল ও মোংলা) আসনের স্বতন্ত্র প্রার্থী এম এ এইচ সেলিমের নেতৃত্বে আয়োজন করা হয়েছিল। …
Read More »জাতীয় নির্বাচনে তরুণ ভোটারদের সমর্থন বেশি জামায়াতের : চার প্রতিষ্ঠানের জরিপ
নিউজ ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৮ থেকে ২৯ বছর বয়সী তরুণ ভোটারদের মধ্যে সর্বোচ্চ সমর্থন জামায়াতে ইসলামী-এর প্রতি রয়েছে। এটি উঠে এসেছে প্রজেকশন বিডি, ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব ল অ্যান্ড ডিপ্লোমেসি (আইআইএলডি), জাগরণ ফাউন্ডেশন এবং ন্যারাটিভ-এর যৌথ উদ্যোগে পরিচালিত ‘প্রি-ইলেকশন পালস: অ্যান ইন-ডেপথ অ্যানালাইসিস অব দ্য বাংলাদেশি ইলেক্টোরেট’ শীর্ষক জরিপে। আজ সোমবার (১২ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক …
Read More »
দৈনিক সাতক্ষীরা সব সময় সবার আগে
