ফারুক সাগর: সাতক্ষীরার তালা উপজেলায় বসতবাড়ির জমি জবরদখলের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় খানপুর গ্রামের বাসিন্দা ইয়াছিন মোড়ল তালা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ইয়াছিন মোড়ল বলেন,একই গ্রামের আঃ সাত্তার মোড়ল, গফ্ফার মোড়ল ও আতিয়ার মোড়ল সহ কয়েকজনের সঙ্গে তার পৈত্রিক ও ক্রয়কৃত বসতবাড়ির জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ বিষয়ে বর্তমানে ১৪৫ ধারায় একটি মামলা চলমান রয়েছে। …
Read More »dainiksatkhira24
আশাশুনির আনুলিয়া ও খাজরায় জামায়াতের গনসংযোগ ও নির্বাচনী সভা
জি এম মুজিবুর রহমান ঃ সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালিগঞ্জ) আসনের ১০ দলীয় জোট ও জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী মুহাদ্দিস রবিউল বাশারের পক্ষে আশাশুনি উপজেলায় নির্বাচনী গণসংযোগ ও জন সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারী) উপজেলার আনুলিয়া ও খাজরায় এ কর্মসূচি পালন করা হয়। উপজেলার আনুলিয়া ইউনিয়নের ভোলানাথপুর মনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ও খাজরা বাজারে পৃথক পৃথক জনসভায় প্রধান অতিথি হিসেবে …
Read More »ধানের শীষে ভোট দিয়ে দেশের উন্নয়ন ও অগ্রগতি ত্বরান্বিত করুন—-সাবেক এমপি হাবিব
কামরুল হাসান: আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-১ সংসদীয় আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব বলেছেন, মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য বিএনপি সংগ্রাম করে আসছে। জীবন মানের উন্নয়নের জন্য ধানের শীষে ভোট প্রার্থনা করে তিনি বলেন, প্রতিটি মানুষের কর্মসংস্থান, বাসস্থান, কৃষক কার্ড, ফ্যামিলি কার্ডসহ সব ধরনের নাগরিক সুবিধা ও নিরাপত্তা বিধানে …
Read More »স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ সার্বভৌমত্ব রক্ষায় এবং উন্নয়নের লক্ষ্যে ধানের শীষে ভোট দিন-বল্লীর নির্বাচনী জনসভায় আব্দুর রউফ
নিজস্ব প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর ও দেবহাটা) আসনে বিএনপির সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মোঃ আব্দুর রউফকে বিজয়ী করার লক্ষ্যে বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারী) বিকালে বল্লী ইউনিয়নবাসীর আয়োজনে বল্লী হাইস্কুল মাঠে ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম আক্তার মন্টুর সভাপতিত্বে নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সিনিয়র …
Read More »নির্বাচন সুষ্ঠু করতে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি
নিজস্ব প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে দক্ষিণ-পশ্চিম সীমান্ত এবং অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষায় রেকর্ড সংখ্যক সদস্য মোতায়েনসহ ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার( ২৯ জানুয়ারি( সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল কাজী আশিকুর রহমান এক প্রেস ব্রিফিংয়ে জানান যে, আজ থেকে ১ ফেব্রুয়ারির মধ্যে যশোর রিজিয়নের ১৮টি জেলার ১০৮টি …
Read More »মণিরামপুরে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
জেমস আব্দুর রহিম রানা: যশোরের মণিরামপুরে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উপলক্ষে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকাল ১১টায় মণিরামপুর উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এএসএম জিল্লুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মণিরামপুর উপজেলা নির্বাহী অফিসার সম্রাট হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক …
Read More »বিশ্ববাজারে স্বর্ণের রেকর্ড দাম, নতুন ইতিহাস
নিউজ ডেস্ক: ভূরাজনৈতিক উত্তেজনা ও বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যে নিরাপদ বিনিয়োগের দিকে ঝুঁকছেন বিনিয়োগকারীরা। এর ফলে আজ আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে নতুন রেকর্ড হয়েছে। আউন্সপ্রতি স্বর্ণের দাম প্রায় ৫ হাজার ৬০০ ডলারে পৌঁছেছে। একই সঙ্গে রুপার দামও ১২০ ডলার ছুঁই ছুঁই করছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, স্পট মার্কেটে বৃহস্পতিবার …
Read More »কলম্বো বিমানের টিকিট কাটার গুঞ্জন পাকিস্তানের, ২ ফেব্রুয়ারির মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত
স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের সমর্থনে টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কট করার সম্ভাবনা নিয়ে শুরু হয়েছিল জোর আলোচনা পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি)। তবে সাম্প্রতিক খবর অনুযায়ী, শেষ পর্যন্ত সেই পথে হাঁটছে না পাকিস্তান। ভারতের কিছু গণমাধ্যমে প্রকাশিত খবরে এ তথ্য জানানো হয়েছে। পিসিবি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, পাকিস্তান দল ইতিমধ্যেই শ্রীলঙ্কার কলম্বোর উদ্দেশ্যে বিমানের টিকিট বুক করেছে। এতে স্পষ্ট হচ্ছে, বাংলাদেশের মতো বিশ্বকাপ বর্জনের …
Read More »রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান একমাত্র প্রত্যাবাসনেই: প্রধান উপদেষ্টা
নিউজ ডেস্ক: বাংলাদেশে আশ্রয় নেওয়া ১০ লাখেরও বেশি রোহিঙ্গা শরণার্থীর নিজ দেশ মিয়ানমারের রাখাইন রাজ্যে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনই এই সংকটের একমাত্র বাস্তবসম্মত ও টেকসই সমাধান বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বুধবার (২৮ জানুয়ারি) রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর-এর নবনিযুক্ত কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ইভো ফ্রেইজেন তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এই আহ্বান …
Read More »নারীরা কখনো জামায়াতে ইসলামীর প্রধান হতে পারবেন না: আল জাজিরাকে ডা. শফিকুর রহমান
নিউজ ডেস্ক: কখনো কোনো নারী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রধান হতে পারবেন না বলে জানিয়েছেন দলের আমির ডা. শফিকুর রহমান। সম্প্রতি কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা জানান। জামায়াত আমীরের সাক্ষাৎকার নিয়েছেন আল জাজিরার সাংবাদিক শ্রীনিবাসন জৈন। সাক্ষাৎকারে তিনি জানতে চান, আসন্ন ত্রয়োদশ নির্বাচনে জামায়াতের নারী প্রার্থীর সংখ্যা কত? জবাবে শফিকুর রহমান বলেন, একজনও না। অন্য দলও …
Read More »
দৈনিক সাতক্ষীরা সব সময় সবার আগে
