Breaking News

তালায় জমি দখলের চেষ্টায় থানায় অভিযোগ

Spread the love

ফারুক সাগর: সাতক্ষীরার তালা উপজেলায় বসতবাড়ির জমি জবরদখলের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় খানপুর গ্রামের বাসিন্দা ইয়াছিন মোড়ল তালা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

ইয়াছিন মোড়ল বলেন,একই গ্রামের আঃ সাত্তার মোড়ল, গফ্ফার মোড়ল ও আতিয়ার মোড়ল সহ কয়েকজনের সঙ্গে তার পৈত্রিক ও ক্রয়কৃত বসতবাড়ির জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ বিষয়ে বর্তমানে ১৪৫ ধারায় একটি মামলা চলমান রয়েছে।

তিনি আরও বলেন,গত ২৮ জানুয়ারি(বুধবার) অভিযুক্তরা গায়ের জোরে তার বসতবাড়ির জমিতে ড্রেন কেটে ইট, বালু ও সিমেন্ট দিয়ে পাকাঘর নির্মাণের উদ্দেশ্যে মাটি খনন শুরু করে। এতে বাধা দিতে গেলে অভিযুক্তরা তাকে মারধরের চেষ্টা করে এবং বিভিন্ন ধরনের হুমকি দেয়। জমিটির পাশ দিয়ে খানপুর–মুড়াকলিয়া পিচঢালা রাস্তা রয়েছে এবং রাস্তা ঘেঁষেই ওই জমিতে ড্রেন কাটা হয়েছে।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শহিদুল ইসলাম বলেন, এ বিষয়ে অভিযোগ পেয়েছি।পুলিশ ঘটনাস্থলে গিয়ে নির্মাণকাজ বন্ধ করে দিয়েছে। পরবর্তীতে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

About dainiksatkhira24

Check Also

একই পরিবারের চারজনের মৃত্যু: তালায় আর্সেনিকের ভয়াবহ থাবা

Spread the loveজহর হাসান সাগর: সাতক্ষীরার তালা উপজেলার জালালপুর ইউনিয়নের কৃষ্ণকাটি গ্রামে আর্সেনিক দূষণ ভয়াবহ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com