dainiksatkhira24

কলারোয়ায় বিএনপির কার্যালয় উদ্বোধন

কামরুল হাসান: কলারোয়ায় বিএনপির কার্যালয় উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে কলারোয়া পৌরভবনের বিপরীতে অবস্থিত বিএনপির এ কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও বিএনপির প্রার্থী সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক সাবেক পৌর মেয়র গাজী আকতারুল ইসলাম। উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি সাবেক অধ্যক্ষ রইছ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত …

Read More »

সাতক্ষীরা ল কলেজের প্রভাষক এড. হাসনা হেনা খানের রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা ল কলেজের প্রভাষক এড. হাসনা হেনা খান এর রুহের মাগফিরাত কামনায় পবিত্র কোরআন খতম ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকালে শহরের পলাশপোলস্থ খান বাড়িতে পরিবারের আয়োজনে এ দোয়া অনুষ্ঠানে মরহুমা এড. হাসনা হেনা খানের কর্মজীবনের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন মরহুমার স্বামী সাতক্ষীরা ল কলেজের প্রিন্সিপাল ডক্টর রবিউল ইসলাম খান, মরহুমার একমাত্র সন্তান পিথার …

Read More »

পে স্কেলের আগে সরকারি চাকরিজীবীরা পাবেন মহার্ঘ ভাতা, কোন গ্রেডে কত?

নিউজ ডেস্ক: দীর্ঘদিন ধরে পে স্কেল নিয়ে নানা আলোচনা চললেও শেষ পর্যন্ত অন্তর্বর্তী সরকার পে স্কেল ঘোষণার সিদ্ধান্ত থেকে সরে এসেছে। পে স্কেল নিয়ে অনিশ্চয়তা বৃদ্ধি পেলেও বেতন কাঠামো ঘোষণার অপেক্ষায় থাকাকালীন সময়েও বিদ্যমান বিধি অনুযায়ী সরকারি চাকরিজীবীরা মহার্ঘ ভাতা পাবেন। নতুন বেতন কাঠামো কার্যকর না হওয়া পর্যন্ত এই ব্যবস্থাই বহাল থাকবে বলে অন্তর্বর্তী সরকার স্পষ্ট করেছে। জানা যায়, আর্থিক …

Read More »

ওয়েবসাইটে শেখ হাসিনা ও কামালের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত

নিউজ ডেস্ক: চব্বিশের উত্তাল জুলাইয়ে ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত ও পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে দেওয়া রায়ের পূর্ণাঙ্গ কপি প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ের ওয়েবসাইটে ৪৫৭ পৃষ্ঠার এ রায় প্রকাশ করা হয়। এর আগে গত ১৭ নভেম্বর একটি অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল …

Read More »

জামায়াত আমির ডা. শফিকুর রহমান পেলেন গানম্যান

নিউজ ডেস্ক: জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে ব্যক্তিগত নিরাপত্তার জন্য গানম্যান দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি উচ্চপদস্থ সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। এর আগে রোববার (১২ জানুয়ারি) ডা. শফিকুর রহমানের জন্য গানম্যান নিয়োগের অনুরোধ পুলিশ মহাপরিদর্শকের কাছে পাঠানো হয়। আরো পড়ুন-বিসিবি অনড়: ভারতে নয়, টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবে না বাংলাদেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, …

Read More »

সাবেক এমপি মমতাজের তিনটি সম্পত্তি জব্দ, ৪৭৪ শতাংশ জমি অধিগ্রহণ

নিউজ ডেস্ক: মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য এবং কণ্ঠশিল্পী মমতাজ বেগমের তিনটি সম্পত্তি ও ৪৭৪ শতাংশ জমি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। এই আদেশ দেন ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ, দুদকের আবেদনের পর। আদালতের তথ্য অনুযায়ী, জব্দ করা সম্পত্তিগুলোর মধ্যে রয়েছে: মহাখালী ডিওএইচএসে ২,৫০০ বর্গফুট জমির ওপর নির্মিত পাঁচতলা আবাসিক ভবন মানিকগঞ্জে পৈত্রিক সূত্রে প্রাপ্ত একটি দোতলা বাড়ি মানিকগঞ্জ …

Read More »

সালমান শাহ হত্যা মামলায় সামিরা, ডনসহ ১১ আসামির সম্পত্তি ক্রোকের আবেদন

বিনোদন ডেস্ক: চিত্রনায়ক সালমান শাহ হত্যার মামলায় বাদীপক্ষ সামিরা হক, ডনসহ ১১ আসামির সম্পত্তি ক্রোকের আবেদন করেছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) চার্জশিট জমা দেওয়ার কথা থাকলেও সিআইডি তা জমা দেয়নি। সংস্থাটি তদন্তে কোনো অগ্রগতি বা বিলম্বের কারণ জানায়নি এবং আরও সময়ের আবেদন করেছে। আরো পড়ুন–বিসিবি অনড়: ভারতে নয়, টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবে না বাংলাদেশ এর আগে, ভক্তরা সালমান শাহ হত্যার মামলার দ্রুত …

Read More »

বিসিবি অনড়: ভারতে নয়, টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবে না বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আইসিসির অনুরোধের পরও ভারতীয় মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত অটল রেখেছে। নিরাপত্তার কারণে বিসিবি জানিয়েছে, ভারত সফরে দলের খেলোয়াড়, কোচ ও কর্মকর্তা নিরাপদ নয়। মঙ্গলবার (১৩ জানুয়ারি) ভিডিও কনফারেন্সের মাধ্যমে আইসিসির সঙ্গে আলোচনা শেষে বোর্ডের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়। বৈঠকে বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, দুই সহ-সভাপতি সাখাওয়াত হোসেন ও …

Read More »

“বাংলাদেশ–মিয়ানমার সীমান্তে শিশু গুলিবিদ্ধ, রাষ্ট্রদূতকে ডেকে তলব করল পররাষ্ট্র মন্ত্রণালয়”

নিউজ ডেস্ক: কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং এলাকার বাংলাদেশ–মিয়ানমার সীমান্তে গুলিবর্ষণের ঘটনায় এক শিশু আহত হওয়ার পর বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ঢাকায় নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত উ কিয়াও সো মো-কে তলব করেছে। মঙ্গলবার দুপুরে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে ঘটনার তীব্র নিন্দা জানানো হয়। মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, ১২ বছর বয়সী শিশু হুজাইফা গুরুতরভাবে আহত হয়েছে, যা সীমান্ত এলাকায় নিরাপত্তাহীনতার একটি গুরুতর সংকেত। আরো …

Read More »

কোরআন ক্লাসে রাজনীতির অভিযোগ, সোনাগাজীতে যুবদল–জামায়াত উত্তেজনা

নিউজ ডেস্ক: ফেনীর সোনাগাজীতে মহিলা জামায়াতের উদ্যোগে পরিচালিত একটি কোরআন শিক্ষাকেন্দ্রে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে যুবদল নেতাকর্মীদের বিরুদ্ধে। রোববার (১১ জানুয়ারি) বিকেলে সোনাগাজী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েকজন যুবদল নেতা সেখানে হঠাৎ প্রবেশ করে উপস্থিত নারীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন। এ সময় একজনের হাত থেকে মোবাইল ফোন কেড়ে নিয়ে ছুঁড়ে ফেলার ঘটনাও ঘটে বলে অভিযোগ …

Read More »
HTML Snippets Powered By : XYZScripts.com