Breaking News

সাতক্ষীরার তালায় বাস–মোটরসাইকেল সংঘর্ষে যুবদল নেতা রানা নিহত

Spread the love

নিজস্ব প্রতিনিধি:
সাতক্ষীরার তালা উপজেলায় যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে উপজেলা যুবদলের এক নেতা নিহত হয়েছেন। নিহত যুবদল নেতার নাম নাজমুল হাসান রানা (৩৫)। তিনি তালা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে তালা ফায়ার সার্ভিস স্টেশনের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নিহত নাজমুল হাসান রানা তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামের বাসিন্দা এবং আব্দুর রাজ্জাক সরদারের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, সকালে মোটরসাইকেলযোগে নাজমুল হাসান রানা তালা সদর অভিমুখে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী একটি দূরপাল্লার যাত্রীবাহী বাসের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের ফলে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পর নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হলেও চালক ও সহকারী পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরায় স্বামীর বাড়ি থেকে নিখোঁজ গৃহবধূ চন্দনা

Spread the love নিউজ ডেস্ক: সাতক্ষীরা শহরের কাটিয়া লস্করপাড়া এলাকা থেকে গৃহবধু ইনা পারভীন চন্দনা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com