Breaking News

বুধহাটায় এমপি প্রার্থী রবিউল বাশারের নির্বাচনী গণসংযোগ

Spread the love

জি এম মুজিবুর রহমান: সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী, কেন্দ্রীয় শুরা সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার আশাশুনি উপজেলায় নির্বাচনী গণসংযোগ করেছেন। শুক্রবার (৫ ডিসেম্বর) সকাল ১০ টায় উপজেলার বুধহাটা ইউনিয়নের মহেশ্বরকাটি মৎস্য সেটে গণসংযোগ করেন। গণসংযোগকালে নির্বাচনী লিফলেট বিতরন, ব্যবসায়ী ও সেটে আগত সর্ব সাধারণের সাথে মতবিনিময় করেন। এসময় জেলা কর্মপরিষদ সদস্য এ্যড. আব্দুস সোবহান মুকুল, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি ও শোভনালী ইউপি চেয়ারম্যান মাওঃ আবু বক্কার সিদ্দিক, সেক্রেটারি প্রফেসর আব্দুল গফফার, উপজেলা নায়েবে আমির মাওঃ নুরুল আবছার মুরতাজা, নায়েবে আমীর মাওঃ মোশারফ হোসেন, বুধহাটা ইউনিয়ন আমির মাওঃ আব্দুল ওয়াদুদ, বুধহাটা ইউপি চেয়ারম্যান প্রার্থী এ্যড. শহিদুল ইসলাম উপস্তিত ছিলেন।

About dainiksatkhira24

Check Also

আশাশুনির প্রতাপনগরে বেড়িবাঁধে ভাঙন আতঙ্কে এলাকাবাসী

Spread the loveজি এম মুজিবুর রহমান : আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের কুড়িকাহুনিয়া লঞ্চঘাটের দক্ষিণ পাশে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com