Breaking News

নির্বাচনে অংশ নিচ্ছে না ৮ দল, মনোনয়ন জমা দিয়েছে ৫১ দল

Spread the love

নিউজ ডেস্ক:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৮টি নিবন্ধিত রাজনৈতিক দল অংশ নিচ্ছে না বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশনের তথ্যমতে, সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে ৫১টি রাজনৈতিক দলের প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক।

ইসি জানায়, রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে এবার মোট ২ হাজার ৫৭০ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এর আগে প্রার্থীরা মোট ৩ হাজার ৩০৭টি মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন।

মনোনয়নপত্র জমার শেষ সময় পার হলেও কোন কোন দল মনোনয়ন দাখিল করেনি—সে বিষয়ে নির্দিষ্ট তথ্য দিতে পারেনি নির্বাচন কমিশন।

ইসির তথ্য অনুযায়ী, বর্তমানে নির্বাচন কমিশনে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৫৯টি। এর মধ্যে— বাংলাদেশ আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত, পিডিপি, ফ্রিডম পার্টি ও ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলনের নিবন্ধন বাতিল। ফলে এসব দল নির্বাচনে অংশ নিচ্ছে না।

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী—

মনোনয়নপত্র বাছাই: ৩০ ডিসেম্বর – ৪ জানুয়ারি ২০২৬

আপিল দায়ের: ৫ – ৯ জানুয়ারি

আপিল নিষ্পত্তি: ১০ – ১৮ জানুয়ারি

প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন: ২০ জানুয়ারি

চূড়ান্ত প্রার্থী তালিকা ও প্রতীক বরাদ্দ: ২১ জানুয়ারি

প্রচার শুরু: ২২ জানুয়ারি

প্রচার শেষ: ১০ ফেব্রুয়ারি সকাল ৭টা ৩০ মিনিট

ভোট গ্রহণ: ১২ ফেব্রুয়ারি

About dainiksatkhira24

Check Also

বিশ্বমুক্ত গণমাধ্যম দিবসে সাতক্ষীরায় অবস্থান কর্মসূচি: কারাবন্দি সাংবাদিকদের মুক্তির দাবি

Spread the loveনিজস্ব প্রতিনিধি: ‌‍‍‍‍‌‍‘আক্রান্ত গণমাধ্যম মানেই আক্রান্ত রাষ্ট্র’, ‘সাংবাদিকতা কোনো অপরাধ নয়’ এমন সব …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com