Breaking News

সাতক্ষীরায় বিজিবির অভিযানে মাদকসহ নয় লাখ টাকার চোরচালানী মালামাল জব্দ

Spread the love

প্রেস বিজ্ঞপ্তি: সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৭৪ বোতল ভারতীয় মদসহ সাড়ে নয় লক্ষাধিক টাকার চোরাচালানী মালামাল জব্দ করেছে বিজিবি। শুক্রবার দিনভর জেলার পদ্মশাখরা, বৈকারী, কুশখালী, তলুইগাছা, কাকডাঙ্গা, মাদরা ও হিলজদী এবং বাকাল চেকপোস্ট এলাকা থেকে এসব মালামাল আটক করা হয়।বিকালে এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানান,সাতক্ষীরা-৩৩ বিজিবি অধিনায়ক লে.কর্নেল কাজী আশিকুর রহমান। তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাকডাঙ্গা বিওপির পৃথক তিনটি বিশেষ আভিযানিক দল মেইন পিলার-১৩/৩ এস এর ৪ ও ৬ আরবি হতে আনুমানিক ৩০০-৩৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন গেরাখালী ও ভাদিয়ালী নামক স্থান হতে ৬০ বোতল ভারতীয় মদসহ ৪,৩৩,০০০/-টাকা মূল্যের ভারতীয় ঔষধ, শাড়ি আটক করে। বাঁকাল চেকপোস্টের দুইটি বিশেষ আভিযানিক দল বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন চেকপোস্ট এলাকায় হতে ০৪ বোতল মদসহ ২৭,০০০/-টাকা মূল্যের ভারতীয় শাড়ি আটক করে। বৈকারী বিওপির বিশেষ আভিযানিক দল মেইন পিলার-৭/৫৪ এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন ইদগাহ নামক স্থান হতে ১,০৫,০০০/-টাকা মূল্যের ঔষধ আটক করে। তলুইগাছা বিওপির বিশেষ আভিযানিক দল মেইন পিলার-১৩/১ এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন চারাবাড়ি নামক স্থান হতে ২৪,০০০/-টাকা মূল্যের শাড়ি আটক করে। হিজলদী বিওপির বিশেষ আভিযানিক দল মেইন পিলার-১৩/৪ এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন বড়ালী নামক স্থান হতে ১,৪০,০০০/-টাকা মূল্যের ঔষধ আটক করে। মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল মেইন পিলার-১৩/৩ এস এর ১০ আরবি হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন মাঠ পাড়া আম বাগান নামক স্থান হতে ১০ বোতল ভারতীয় মদসহ ৮৫,০০০/-টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। কুশখালী বিওপির বিশেষ আভিযানিক দল মেইন পিলার-১২/২ এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন মাঠ পাড়া আম বাগান নামক স্থান হতে ১০ বোতল ভারতীয় মদসহ ৮৫,০০০/-টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। এছাড়াও,পদ্মশাখরা বিওপির বিশেষ আভিযানিক দল মেইন পিলার-০২ হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন দাসপাড়া নামক স্থান হতে ৭০,০০০/-টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করা হয়।

তিনি আরো জানান,আটকৃত মালামালের মূল্য নয় লক্ষ চুয়ান্ন হাজার টাকা। উদ্ধারকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

About dainiksatkhira24

Check Also

তালায় তুবা পাইপ এ্যান্ড ফিটিংস ইন্ডাস্ট্রিজ ‎বেকার সমস্যা সমাধানে অভূতপূর্ব অবদান

Spread the loveফারুক সাগর: বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে অভূতপূর্ব অবদান রেখে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com