Breaking News

যশোরের ঘিবা সীমান্তে বিজিবির অভিযান: ৪১ কেজি গাঁজা উদ্ধার

Spread the love

মো: সাগর হোসেন: যশোরের ঘিবা সীমান্তে বিশেষ অভিযানে ৪১ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।বৃহস্পতিবার (০৪ ডিসেম্বর ২০২৫) রাত ১১:৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর ঘিবা বিওপির একটি টহলদল ঘিবা ৭নং পূর্বপাড়া বরইবাগান সংলগ্ন মাঠে অবস্থান নেয়।এর কিছুক্ষণ পর, আনুমানিক ১১:৩০ মিঃ দিকে টহলদল দেখতে পায়—কয়েকজন চোরাকারবারী মাথায় বস্তা নিয়ে ভারত সীমান্তের দিক থেকে বাংলাদেশের ভেতরে প্রবেশ করছে। তারা বরইবাগানের নিকটবর্তী হলে বিজিবির সদস্যরা ধাওয়া করে। তবে উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা মাথার বস্তা ফেলে দ্রুত পালিয়ে যায়।পরে পরিত্যক্ত বস্তাগুলো উদ্ধার করে খুলে দেখা যায়, এর ভেতরে রয়েছে ভারতীয় গাঁজা। পরিমাপ করে মোট ৪১ কেজি গাঁজা পাওয়া যায়। উদ্ধারকৃত গাঁজার সর্বমোট সিজার মূল্য ১ লাখ ৪৩ হাজার ৫০০ টাকা।উদ্ধারকৃত মাদকদ্রব্য মামলা দায়েরের মাধ্যমে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি বলেন,দীর্ঘদিন ধরে মাদক ও চোরাচালান দমনে বিজিবি বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও অভিযান পরিচালনা করে আসছে। এর ধারাবাহিকতায় সীমান্ত এলাকায় নিয়মিতভাবে অভিযান চালিয়ে বিজিবি মাদকদ্রব্যসহ বিভিন্ন চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে। সীমান্ত এলাকায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

About dainiksatkhira24

Check Also

যশোরের মণিরামপুরে আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পর্শে যুবকের মৃত্যু

Spread the loveজেমস আব্দুর রহিম রানা:যশোরের মণিরামপুর উপজেলায় আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পর্শে আলমগীর হোসেন (৩৫) …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com