Breaking News

dainiksatkhira24

বিহারে এনডিএ জোটের ভূমিধস জয়, এবার পশ্চিমবঙ্গে চোখ মোদির

আন্তর্জাতিক ডেস্ক: বিহার বিধানসভা নির্বাচনে এনডিএ জোটের দুর্দান্ত অগ্রযাত্রা ভারতের জাতীয় রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করেছে। দুই দফার ভোট শেষে ২৪৩ আসনের মধ্যে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরে এসেছে বিজেপি–জেডিইউ নেতৃত্বাধীন এই জোট। ফল ঘোষণার পর দিল্লিতে বিজেপির সদর দপ্তরে দেওয়া ভাষণে নরেন্দ্র মোদি বলেন, বিহারে এনডিএর এই বিপুল জয়ে পশ্চিমবঙ্গেও একই ফল পাওয়ার ভিত্তি তৈরি হয়েছে। তার ভাষায়, ‘গঙ্গা …

Read More »

মেসি–লাউতারোর গোলে বছরের শেষ ম্যাচে আর্জেন্টিনার জয়

স্পোর্টস ডেস্ক: লাউতারো মার্টিনেজ ও লিওনেল মেসির গোলে ২০২৫ সালে নিজেদের শেষ আন্তর্জাতিক ম্যাচটি জয়ে শেষ করল আর্জেন্টিনা। শুক্রবার (১৪ নভেম্বর) লুয়ান্ডায় স্বাগতিক অ্যাঙ্গোলাকে ২–০ গোলে হারায় আলবিসেলেস্তেরা। স্বাধীনতার ৫০ বছর উদ্‌যাপনে বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৫৯ কোটি টাকা ব্যয় করে ম্যাচটি আয়োজন করে আফ্রিকার দেশটি। র‌্যাঙ্কিংয়ে ৮৮ ধাপ পিছিয়ে থাকা সত্ত্বেও অ্যাঙ্গোলা ম্যাচে লড়াকু মানসিকতার পরিচয় দেয়; কয়েকটি পাল্টা আক্রমণে …

Read More »

দেশের শিক্ষাব্যবস্থা এখন কোচিংনির্ভর:বছরে ২০ হাজার কোটি টাকার বাণিজ্য

নিউজ ডেস্ক: দেশের শিক্ষাব্যবস্থা এখন কোচিংনির্ভর। প্রথম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত একাডেমিক কোচিং যেন নিয়মে পরিণত হয়েছে। এক্ষেত্রে কোচিং-বাণিজ্যে বছরে প্রায় ২০ হাজার কোটি টাকার লেনদেন হচ্ছে। কোচিং সেন্টারগুলোর একাধিক সংগঠন সূত্রে এ তথ্য জানা গেছে। তবে শিক্ষা নিয়ে কাজ করা বেসরকারি প্রতিষ্ঠান এডুকেশন কমিউনিকেশনের জরিপ অনুযায়ী, কোচিং সেন্টারগুলোতে বছরে ৩০ হাজার থেকে ৩৫ হাজার কোটি টাকা লেনদেন হচ্ছে। …

Read More »

১০১১ মনোনয়নপত্র বিক্রি করল এনসিপি

নিউজ ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী নির্বাচন প্রক্রিয়ার অংশ হিসেবে গত আট দিনে ১ হাজার ১১টি মনোনয়নপত্র বিক্রি করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। নির্ধারিত সময় শেষ হলেও মনোনয়নপত্র বিক্রির সময় আরও সাত দিন বাড়িয়ে ২০ নভেম্বর পর্যন্ত বাড়িয়েছে দলটি। শুক্রবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান এনসিপির মুখ্য সমন্বয়ক ও কেন্দ্রীয় …

Read More »

‘সরকার পতনের পেছনে যুক্তরাষ্ট্রের হাত ছিল না’, সিএনএন-নিউজ এইটিনকে হাসিনা

নিউজ ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনা ক্ষমতাচ্যুতির প্রায় ১৫ মাস পর একেবারে ভিন্ন মন্তব্য করেছেন। তিনি বলেন, গত বছরের জুলাইয়ে গণ-অভ্যুত্থান ও সরকারের পতনের পেছনে আমেরিকা বা কোনো পশ্চিমা শক্তির সরাসরি ভূমিকা ছিল বলে তিনি মনে করেন না। এর আগে হাসিনা এবং তার মন্ত্রী ও দলীয় নেতাকর্মীরা যুক্তরাষ্ট্রকেই ঘটনার জন্য দোষারোপ করতেন। শুক্রবার (১৪ …

Read More »

গ্রেপ্তার-বিচার থেকে আজীবন দায়মুক্তি পেলেন পাক সেনাপ্রধান

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরকে নতুন ক্ষমতা দেওয়ার পক্ষে ভোট দিয়েছে দেশটির পার্লামেন্ট। একই সঙ্গে তাকে গ্রেপ্তার ও বিচার থেকে আজীবন দায়মুক্তিও দেওয়া হয়েছে। সমালোচকরা বলছে, এই পদক্ষেপের ফলে দেশটিতে স্বৈরতন্ত্রের পথ আরও প্রশস্ত হয়েছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার স্বাক্ষরের মধ্য দিয়ে দেশটির সংবিধানের ২৭তম সংশোধনী আইনে পরিণত হয়েছে। যার মাধ্যমে পাকিস্তানের শীর্ষ আদালতগুলোর পরিচালনা পদ্ধতিতেও …

Read More »

আশাশুনিতে ৩য় শ্রেণির ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে প্রাইভেট শিক্ষক গ্রেফতার

জি এম মুজিবুর রহমান: আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নে ৩য় শ্রেণির ছাত্রীকে যৌন নিপীড়ন করায় এক প্রাইভেট শিক্ষককে গ্রেফতার করেছে থানা পুলিশ। শুক্রবার সন্ধ্যায় পুলিশ তাকে গ্রেফতার করেন। এজাহার সূত্রে জানা গেছে, বড়দল ইউনিয়নের গোয়ালডাঙ্গা গ্রামের মমতাজ উদ্দীন মোড়লের ছেলে সেলিম হোসেন নিজের বাড়িকে প্রাথমিকের শিক্ষার্থীদের প্রাইভেট পড়িয়ে থাকেন। স্থানীয় চাম্পাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেশ কয়েকজন শিক্ষার্থী সন্ধ্যা ৬টা থেকে রাত্র …

Read More »

আশাশুনিতে ৪২ বছরের বসবাসের জমি থেকে উচ্ছেদে নারকীয়তার প্রতিবাদে সংবাদ সম্মেলন

আশাশুনি প্রতিনিধি:  আশাশুনিতে ৪০/৪২ বছরের ভোগদখলীয় খাস জমিতে বসবাসকারীদের উচ্ছেদে নারকীয়তার অভিযোগ পাওয়া গেছে। এব্যাপারে ভুক্তভোগি ভূমিহীন পরিবারের পক্ষ থেকে শুক্রবার বিকালে আশাশুনি প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করা হয়েছে। কাদাকাটি ইউনিয়নের রাধাবল্লভপুর চর গ্রামের ৩০/৪০ টি ভূমিহীন পরিবারের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ৬ জন ভুক্তভোগি। বক্তব্য রাখতে গিয়ে আজিজুল ইসলাম বলেন, নদীর চরে খাস জমিতে আমরা ৩০/৪০ পরিবার ৪০/৪২ …

Read More »

আশাশুনিতে বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

জি এম মুজিবুর রহমানঃ আশাশুনি উপজেলার দরগাহপুর ইউনিয়নে বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলী (৭৫) কে রাস্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। শুক্রবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় খরয়িয়াটি পূর্বপাড়া ঈদগাহ মাঠে তাকে গার্ড অফ অনার প্রদান করা হয়। দরগাহপুর ইউনিয়নের খরিয়াটি গ্রামের মৃত মোজাহার আলী গাজীর ছেলে বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলী গাজী বৃহস্পতিবার বেলা ২টার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে নিজ বাড়িতে …

Read More »

পার্বতীপুরে হাবড়া বনবিভাগের উপকারভোগি কমিটির সভাপতি’র বিরুদ্ধে মানববন্ধন

রুকুনুজ্জামান :পার্বতীপুরে হাবড়া বনবিভাগের উপকারভোগি কমিটির সভাপতি মোকছেদুল আলম এর ব্যাপক অন্যায় ও দূর্নীতির বিরুদ্ধে মানববন্ধন করেছে হাবড়া এরশাদ নগর এলাকার ভুক্তভোগীরা।শুক্রবার (১৪ নভেম্বর) বিকেল ৪টার দিকে এরশাদ নগর পার্বতীপুর-ফুলবাড়ী আঞ্চলিক মহাসড়কে পাশে এই মানববন্ধন করে। পরে বিকেল সাড়ে ৫টার দিকে পার্বতীপুর-ফুলবাড়ী আঞ্চলিক মহাসড়কে বিক্ষোভ করলে দুই পাশের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। মানববন্ধনে বক্তরা বলেন, হাবড়া বন বিভাগের বন …

Read More »
HTML Snippets Powered By : XYZScripts.com