দৈনিক হৃদয় বার্তার নির্বাহী সম্পাদক হলেন সিনিয়র সাংবাদিক আহসান রাজীব

Spread the love
প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক হৃদয় বার্তার নির্বাহী সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন সিনিয়র সাংবাদিক আহসানুর রহমান রাজীব। সাংবাদিকতায় দীর্ঘদিনের অভিজ্ঞতা নিয়ে তিনি এ দায়িত্বে যোগ দিলেন।
এর আগে তিনি দৈনিক সুপ্রভাত সাতক্ষীরা পত্রিকার সহযোগী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি ইলেকট্রনিক মিডিয়ায় তিনি এস এ টেলিভিশন ও যমুনা টেলিভিশনে কাজ করেছেন। বর্তমানে তিনি বর্তমানে “এখন” টেলিভিশনে রিপোর্টার এবং জাগো নিউজের সাতক্ষীরা প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন।

আহসানুর রহমান রাজীব বলেন, হৃদয় বার্তার সঙ্গে যুক্ত হতে পেরে আমি আনন্দিত। পত্রিকাটিকে আরও পেশাদার, পাঠকবান্ধব ও দায়িত্বশীল গণমাধ্যম হিসেবে এগিয়ে নিতে সর্বোচ্চ চেষ্টা করব। স্থানীয় মানুষের কথা, সমস্যা ও সম্ভাবনার বিষয়গুলো গুরুত্ব দিয়ে তুলে ধরাই হবে আমার অগ্রাধিকার।

এ বিষয়ে দৈনিক হৃদয় বার্তার সম্পাদক জি.এম মোশাররফ হোসেন বলেন, আহসানুর রহমান রাজীব একজন অভিজ্ঞ ও দক্ষ সাংবাদিক। তার যোগদানে হৃদয় বার্তার সম্পাদকীয় কার্যক্রম আরও শক্তিশালী হবে বলে আমরা আশা করছি। তার অভিজ্ঞতা পত্রিকাটির মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরা মটর শ্রমিক ইউনিয়ন  নির্বাচনকে সামনে রেখে  টিটু-মামুন পরিষদের  মিছিল

Spread the loveনিজস্ব প্রতিনিধি:  সাতক্ষীরা জেলা বাস, মিনিবাস, কোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের (রেজিঃ নং-খুলনা-৫৫০) বহুল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com