নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটায় জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক পরিবারের ওপর হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মোঃ রফিকুল ইসলাম দেবহাটা থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, দেবহাটার কোঁড়া এলাকার বাসিন্দা রফিকুল ইসলাম (৬০)-এর সঙ্গে তার সহোদর ভাই মোঃ আব্দুল হামিদ (৬৫) ও পরিবারের অন্য সদস্যদের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে। রফিকুলের …
Read More »dainiksatkhira24
কলারোয়ায় বাড়ি বাড়ি যেয়ে ভোট চাইলেন বিএনপির প্রার্থী সাবেক এমপি হাবিব
কামরুল হাসান: কলারোয়ায় বাড়ি বাড়ি যেয়ে ভোট চাইলেন বিএনপির প্রার্থী ও বিএনপির প্রকাশনা সম্পাদক সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব। শুক্রবার (১৪ নভেম্বর) সকাল ৬টা থেকে পবিত্র জুম্মা নামাজের পূর্ব পর্যন্ত প্রায় টানা সাত ঘন্টা তিনি কলারোয়া পৌরসভার ৩ নং ওয়ার্ডের বাড়ি বাড়ি যেয়ে ধানের শীষে ভোট দেওয়ার জন্য অনুরোধ জানান। ঘরের ছেলে হিসেবে পৌরবাসীর কাছে তিনি সকল সময় পাশে থাকার …
Read More »শ্যামনগরে গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে পালিত গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইকে ধনী দেশগুলোর প্রতি জলবায়ু তহবিল বাড়ানোর আহ্বান জানানো হয়েছে। শুক্রবার (১৪ নভেম্বর) বেলা ১১টায় উপজেলার আটুলিয়া ইউনিয়ন সংলগ্ন খোলপেটুয়া নদীর বুকে জেগে ওঠা নতুন চরে এই প্রতীকী স্ট্রাইকে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান বারসিক ও শ্যামনগরের ১২টি স্থানীয় যুব স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা অংশ নেয়।কর্মসূচিতে সভাপতিত্ব করেন স্বেচ্ছাসেবী সংগঠন উৎসর্গ’র সভাপতি গাজী আব্দুর রউফ।এসময় অংশগ্রহণকারী …
Read More »গণভোটসহ ৫ দফা দাবিতে সাতক্ষীরা জামায়াতের বিক্ষোভ মিছিল
আবু সাইদ বিশ্বাস : জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারি নির্বাচন এবং জাতীয় নির্বাচনের আগে গণভোটসহ ৫ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামী। শুক্রবার (১৪ নভেম্বর) বিকাল সাড়ে ৪টায় সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। পরে মিছিলটি নিউমার্কেট মোড়, খুলনারোড মোড়, নারকেলতলা মোড়সহ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে …
Read More »কুমিল্লা-৪ আসনটি এনসিপির
ডেস্ক রিপোর্ট: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ কুমিল্লা-৪ (দেবিদ্বার) সংসদীয় আসন থেকে নির্বাচনে অংশগ্রহণ করবেন বলে ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) তিনি এনসিপির কেন্দ্রীয় কার্যালয় থেকে দলীয় মনোনয়নপত্র গ্রহণ করেন। মনোনয়ন গ্রহণের পর প্রতিক্রিয়ায় হাসনাত বলেন, ‘আমাদের মাঝে মাঝে অনেকেই বলে যে আমরা মেম্বার ইলেকশনেও পাস করবো না, জামানত বাজেয়াপ্ত হবে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, এই …
Read More »নতুন চমক অর্চিতা স্পর্শিয়ার
বিনোদন ডেস্ক: কাজল আরেফিন অমি পরিচালিত জনপ্রিয় সিরিয়াল ‘ব্যাচেলর পয়েন্ট’-এর সিজন ৫ এবার আরও রঙিন ও চমকপ্রদ হয়ে উঠেছে। ব্যাচেলর ফ্ল্যাটে কাবিলা, হাবু, পাশাদের পাশাপাশি দেখা মিলছে জাকিরের, আর এবার নতুন চরিত্রের যোগে দর্শকদের অপেক্ষা করছে বিশেষ বিস্ময়—অর্চিতা স্পর্শিয়া। নির্মাতা বলছেন, এই চরিত্রটি দর্শকদের জন্য বিশাল চমক হবে। কিছুদিন আগে নিজের ফেসবুক পেজে একটি পোস্ট দিয়ে নির্মাতা এই চমকের ইঙ্গিত …
Read More »ইউক্রেনকে উড়িয়ে বিশ্বকাপ নিশ্চিত করলো ফ্রান্স
স্পোর্টস ডেস্ক: রিয়াল মাদ্রিদের জার্সিতে ধারাবাহিক ফর্মে থাকা কিলিয়ান এমবাপে জাতীয় দলেও ছন্দ হারাচ্ছেন না। ফ্রান্সের এই বিশ্বকাপজয়ী তারকা বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ইউক্রেনের বিপক্ষে জোড়া গোল করে দেশকে ৪-০ ব্যবধানে বড় জয় এনে দেন। একইসঙ্গে নিশ্চিত হলো ২০২৬ বিশ্বকাপের টিকিট। পেশাদার ক্যারিয়ারের ৪০০তম গোল স্পর্শের পথেও এগোলেন তিনি। ম্যাচ শুরুর আগে স্মরণ করা হয় ২০১৫ সালে ফ্রান্সে জঙ্গী হামলায় নিহত …
Read More »কেন পুতিনকে রাজি করাতে পারছেন না?ট্রাম্প
ডেস্ক রিপোর্ট: ওয়াশিংটন ও মস্কোর মধ্যে সাম্প্রতিক সপ্তাহগুলোতে দ্রুত উত্তেজনা বেড়েছে— যুক্তরাষ্ট্র রাশিয়ার তেল কোম্পানি রসনেফট ও লুকঅয়েলের ওপর নতুন নিষেধাজ্ঞা দিয়েছে, অন্যদিকে ক্রেমলিন পরীক্ষা করেছে তাদের নতুন পারমাণবিক শক্তি চালিত বুরেভেস্টনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং পোসাইডন আন্ডারওয়াটার ড্রোন। উভয় দেশই বলেছে, তারা পারমাণবিক পরীক্ষা পুনরায় শুরু করতে পারে। উভয় দেশ যে কেবল হুমকি দিচ্ছে এমন না, বরং স্থলভাগেও যুদ্ধ অব্যাহত …
Read More »শহীদ জিয়াকে নিয়ে মাসব্যাপী ভিডিও নির্মাণ প্রতিযোগিতা
ডেস্ক রিপোর্ট: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৫’ উপলক্ষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে এক মাসব্যাপী ভিডিও কনটেন্ট নির্মাণ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাজধানীর বিএনপি পার্টি অফিসের সেমিনার কক্ষে জাতীয়তাবাদের পাঠশালা ও ‘৭ নভেম্বর প্রজন্ম’ এর আয়োজনে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সার্বিক সহযোগিতায় এ প্রতিযোগিতার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন বিএনপির সিনিয়র …
Read More »মানিকগঞ্জে স্কুলবাসে আগুন
ডেস্ক রিপোর্ট: মানিকগঞ্জে সড়কের পাশে থেমে রাখা একটি স্কুলবাসে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। বাসের ভেতর ঘুমিয়ে থাকা চালক তাজেস খান (৪৫) এ ঘটনায় গুরুতর দগ্ধ হন। আশঙ্কাজনক অবস্থায় তাকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাত দেড়টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের শিবালয়ের ফলসাটিয়া এলাকায় এই ঘটনা ঘটে। চালক তাজেস খানের বাড়ি সদর উপজেলার বাড়াইভিকরা গ্রামে। পুলিশ জানায়, …
Read More »
দৈনিক সাতক্ষীরা সব সময় সবার আগে
