Breaking News

সাতক্ষীরার শ্যামনগরে গভীর রাতে যৌথ অভিযানে দেশীয় অস্ত্র উদ্ধার, আটক ১

Spread the love

নিজস্ব প্রতিনিধি:
সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর যৌথ অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্রসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম হাবিবুর রহমান। তিনি শ্যামনগর উপজেলার আজাদনগর ইউনিয়নের নদয়া গ্রামের লিয়াকত হোসেনের ছেলে।

সোমবার গভীর রাতে এই যৌথ অভিযান পরিচালনা করা হয়। কালিগঞ্জ সেনা ক্যাম্প সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন যে হাবিবুর রহমান তার নিজ বাড়িতে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র মজুদ করে রেখেছেন। এমন তথ্যের ভিত্তিতে কালিগঞ্জ সেনা ক্যাম্প ও ১৭ বিজিবির একটি যৌথ দল অভিযান চালায়।

অভিযানকালে হাবিবুর রহমানের বসতবাড়ির সামনে রাখা ধানের গোলার ভেতর থেকে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। এছাড়া বাড়ির ভেতর থেকে বিভিন্ন ধরনের দেশীয় ধারালো অস্ত্র জব্দ করা হয়।

অস্ত্র উদ্ধারের পর হাবিবুর রহমানকে আটক করে শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে কালিগঞ্জ সেনা ক্যাম্প। আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

সেনা ও বিজিবি সূত্র জানায়, সীমান্তবর্তী এলাকায় সন্ত্রাস ও অবৈধ অস্ত্রের বিস্তার রোধে এ ধরনের যৌথ অভিযান অব্যাহত থাকবে।

About dainiksatkhira24

Check Also

তালায় সাংবাদিকের বাড়িতে হামলা

Spread the loveতালা প্রতিনিধি: তালায় দৈনিক বাংলা পত্রিকার তালা প্রতিনিধি ও তালা প্রেসক্লাবের সদস্য সাংবাদিক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com