Breaking News

এক হাতে ফ্যামিলি কার্ড, অন্য হাতে নারীর গায়ে হাত—দুটো একসাথে চলে না: সাতক্ষীরায় ডা. শফিকুর রহমান

Spread the love

নিজস্ব প্রতিনিধি:
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, এক হাতে ফ্যামিলি কার্ড আর অন্য হাতে নারীর গায়ে হাত—এই দুইটি একসঙ্গে চলতে পারে না। নারীরা মায়ের জাতি, তাদের সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। যারা নারীর দিকে হাত বাড়াতে চায়, তাদের হাত শক্তভাবে প্রতিহত করা হবে।

মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা শহরের গণমুখী মাঠে আয়োজিত ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি কোনো দলের নাম উল্লেখ না করলেও নারীর প্রতি সহিংসতা ও ভণ্ডামির রাজনীতির কঠোর সমালোচনা করেন।

ডা. শফিকুর রহমান বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনের সুযোগ এসেছে। একটি ন্যায়ভিত্তিক, মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে হলে ‘হ্যাঁ’ প্রতীকে ভোট দিতে হবে। তিনি সাতক্ষীরা জেলার চারটি আসন থেকেই জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীদের বিজয়ী করার আহ্বান জানান।

সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুলের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথির বক্তব্য দেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মাওলানা মিয়া গোলাম পরোয়ার। তিনি বলেন, গত ৫৪ বছরে সন্ত্রাস, দুর্নীতি, অপশাসন ও দলীয়করণের মাধ্যমে দেশকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া হয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে ডা. শফিকুর রহমান আরও বলেন, স্বৈরাচার পতনের পর গণহারে মামলা বাণিজ্য হয়েছে এবং বহু নিরীহ মানুষ হয়রানির শিকার হয়েছে। জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে আইনের শাসন প্রতিষ্ঠা করে ন্যায়, সাম্য ও মানবিক মূল্যবোধের বাংলাদেশ গড়ে তোলা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরা সীমান্তে ১৮ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ

Spread the loveপ্রেস বিজ্ঞপ্তি:সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে পৃথক অভিযানে প্রায় ১৮ লাখ টাকার চোরাচালান পণ্য …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com