Breaking News

দরগাহপুরে এমপি প্রার্থী রবিউল বাশারের নির্বাচনী পথসভা

Spread the love

আশাশুনি প্রতিনিধি: সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী, কেন্দ্রীয় শুরা সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশারের পক্ষে নির্বাচনী মোটরসাইকেল শোডাউন ও পথসভা করা হয়েছে। শনিবার (২২ নভেম্বর) দরগাহপুরে এ কর্মসূচি পালন করা হয়। বেলা ১১টায় দরগাহপুরে মহিলা সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এমপি প্রার্থী হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার। ইউনিয়ন আমির প্রফেসর মাওঃ আঃ গনির সভাপতিত্বে ও সেক্রেটারি মাওঃ জাকির হোসেনের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ সভাপতি ও শোভনালী ইউপি চেয়ারম্যান মাওঃ আবু বক্কার সিদ্দিক। বিকাল ৪ টায় খরিয়াটি দাখিল মাদ্রাসা ময়দানে পথসভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আমির প্রফেসর মাওঃ আঃ গনির সভাপতিত্বে ও সেক্রেটারি মাওঃ জাকির হোসেনের সঞ্চালনায় পথসভায় তিনি বক্তব্য রাখেন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা কর্মপরিষদ সদস্য এ্যাডঃ আব্দুস সোবহান মুকুল, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ সভাপতি ও শোভনালী ইউপি চেয়ারম্যান মাওঃ আবু বক্কার সিদ্দিক, জেলা কর্মপরিষদ সদস্য উপাধ্যক্ষ আব্দুস সবুর, উপজেলা নায়েবে আমির মাওঃ নুরুল আবছার মুরতাজা, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মাওঃ আব্দুল গাফফার, উপজেলা সহ- সেক্রেটারী ডাঃ রোকনুজ্জামান, ছাত্র শিবিরের জেলা সভাপতি জোবায়ের হোসেন, উপজেলা সভাপতি মোখলেছুর রহমান, শ্রমিক নেতা ডাঃ বলবুল আহমেদ, প্রফেসর সাইদুর রহমান, হাফেজ মাওঃ আতাউর রহমান প্রমুখ।

About dainiksatkhira24

Check Also

আশাশুনিতে ইএসডিও’র মাঠ পর্যায়ের কার্যক্রম পরিদর্শনে সাতক্ষীরা জেলা প্রশাসক

Spread the love জি এম মুজিবুর রহমান: সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ আফরোজা আখতার আশাশুনি উপজেলার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com