Breaking News

তৃতীয় বিশ্বের দেশ থেকে অভিবাসন স্থায়ীভাবে স্থগিত করবেন ট্রাম্প

Spread the love

আন্তর্জাতিক ডেস্ক:
ওয়াশিংটনে গুলিতে এক ন্যাশনাল গার্ড সদস্য নিহত হওয়ার ঘটনার পর যুক্তরাষ্ট্রে অভিবাসন নীতিতে আরও কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, ‘তৃতীয় বিশ্বের দেশ’ থেকে অভিবাসন স্থায়ীভাবে স্থগিত করার উদ্যোগ নেওয়া হবে।

একই সঙ্গে ১৯টি দেশের অভিবাসীদের গ্রিনকার্ড পূর্ণাঙ্গভাবে পুনরায় যাচাই করার নির্দেশ দেওয়া হয়েছে। এই পদক্ষেপের পেছনে সামপ্রতিক হামলাকে বড় জাতীয় নিরাপত্তা হুমকি হিসেবে দেখছেন ট্রাম্প প্রশাসন।

হোয়াইট হাউসের কাছে ওয়াশিংটন ডিসির ফ্যারাগুট স্কয়ারে বুধবার স্থানীয় সময় দুপুর সোয়া দুইটার দিকে দুই ন্যাশনাল গার্ড সদস্যকে খুব কাছ থেকে গুলি করা হয়। ঘটনায় গুরুতর আহত ২০ বছর বয়সী সারাহ বেকস্ট্রম পরে মারা যান। আহত আরেক সদস্য ২৪ বছর বয়সী অ্যান্ড্রু উলফের অবস্থা আশঙ্কাজনক বলে জানানো হয়েছে। থ্যাংকসগিভিং উপলক্ষে মার্কিন সেনাসদস্যদের সঙ্গে ফোনে কথা বলার সময় প্রেসিডেন্ট ট্রাম্প সারাহ বেকস্ট্রমের মৃত্যুর কথা নিশ্চিত করে বলেন, তিনি একজন অত্যন্ত সম্মানিত ও অসাধারণ মানুষ ছিলেন। হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানিয়েছেন, পরে প্রেসিডেন্ট নিহত সদস্যের বাবা-মায়ের সঙ্গেও কথা বলেন। সারাহ বেকস্ট্রম ২০২৩ সালের ২৬ জুন ন্যাশনাল গার্ডে যোগ দেন এবং ওয়েস্ট ভার্জিনিয়া আর্মি ন্যাশনাল গার্ডের ৮৬৩তম মিলিটারি পুলিশ কোম্পানিতে কর্মরত ছিলেন। ওয়েস্ট ভার্জিনিয়ার রিপাবলিকান সিনেটর জিম জাস্টিস তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

এই ঘটনায় অভিযুক্ত হিসেবে আফগানিস্তান থেকে আসা ২৯ বছর বয়সী রহমানুল্লাহ লাকানওয়ালকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি ২০২১ সালের সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রে আসেন এবং আফগানদের জন্য চালু বিশেষ অভিবাসন সুরক্ষা কর্মসূচির আওতায় দেশটিতে প্রবেশ করেন বলে জানা গেছে। ঘটনার সময় সন্দেহভাজন ব্যক্তি ন্যাশনাল গার্ডের তিন সদস্যের দিকে এগিয়ে গিয়ে গুলি ছোড়েন। সংঘর্ষে তিনিও গুলিবিদ্ধ হন এবং বর্তমানে পুলিশ হেফাজতে চিকিত্সাধীন আছেন।

ঘটনার এক দিন পর বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প ঘোষণা দেন, যুক্তরাষ্ট্রের ব্যবস্থা ‘পুরোপুরি স্থিতিশীল’ করার সুযোগ দিতে তিনি ‘তৃতীয় বিশ্বের সব দেশ’ থেকে অভিবাসন স্থায়ীভাবে স্থগিত করবেন। কোন কোন দেশকে তিনি ‘তৃতীয় বিশ্বের দেশ’ হিসেবে বুঝিয়েছেন, তা পরিষ্কার করেননি তিনি। একই সঙ্গে তিনি আগের প্রশাসনের আমলে দেওয়া ‘লাখো’ অভিবাসনের অনুমোদন বাতিলের হুমকি দেন এবং বলেন, যুক্তরাষ্ট্রের জন্য প্রকৃত সম্পদ নন- এমন সবাইকে বের করে দেওয়া হবে। ট্রাম্প আরও জানান, অ-নাগরিকদের জন্য কেন্দ্রীয় সরকারের সব সুবিধা ও ভর্তুকি বন্ধ করা হবে এবং যাদের ‘নিরাপত্তা ঝুঁকি’ হিসেবে দেখা হবে বা যারা ‘পশ্চিমা সভ্যতার সঙ্গে মানিয়ে নিতে পারেননি’, তাদের বহিষ্কার করা হবে। তিনি এ উদ্যোগকে ‘রিভার্স মাইগ্রেশন’ আখ্যা দেন এবং অবৈধ ও বিশৃঙ্খল জনসংখ্যা কমানোর লক্ষ্যেই এই কর্মসূচি নেওয়া হচ্ছে বলে দাবি করেন।

About dainiksatkhira24

Check Also

পাকিস্তান সফর বাতিল, টেলিফোনেই চলছে শান্তি আলোচনা: ট্রাম্প

Spread the love আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তান সফর আকস্মিকভাবে বাতিল করার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com