dainiksatkhira24

আমরা ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি নিচ্ছি : আসিফ মাহমুদ

নিউজ ডেস্ক: ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। রোববার (১৫ ফেব্রুয়ারি) সকালে ফেসবুকের এক পোস্টে তিনি এ কথা বলেন। পোস্টে তিনি বলেন, ‘আমরা ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি নিচ্ছি। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত এবং সার্বিক কার্যক্রমে ওয়াচডগ হিসেবে কাজ করবে ছায়া মন্ত্রীসভা।’

Read More »

আমি এখন সকলের এমপি ——- অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ

নিজস্ব প্রতিনিধিঃ সাতক্ষীরা -১আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ বলেছেন, এখন আমি কোন দলের এমপি নই, তালা কলারোয়ার সকল শ্রেণি পেশা দলমত নির্বিশেষে সকলের। নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত জামায়াতের প্রার্থী হয়ে নির্বাচন করেছি। আপনাদের সকলের দেয়া সর্বাত্মক চেষ্টায় আমি জয় লাভ করেছি। এই পাটকেলঘাটা বাজারের উন্নয়ন ও ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেব আমি। শনিবার(১৪ফেব্রুয়ারি) সকালে পাটকেলঘাটা …

Read More »

সাতক্ষীরায় বিজিবির অভিযানে প্রায় ৫লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ

প্রেস বিজ্ঞপ্তি: সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৪ লাখ ৭৭ হাজার টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)। শনিবার (১৪ ফেব্রুয়ারি) ব্যাটালিয়নের অধীন ভোমরা, কাকডাঙ্গা, তলুইগাছা ও সুলতানপুর বিওপি এলাকায় পৃথক অভিযানে এসব মালামাল আটক করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বিজিবি জানায়, ভোমরা বিওপির একটি আভিযানিক দল সীমান্ত মেইন …

Read More »

নতুন সংসদ সদস্য গাজী এনামুল হক: রাজগঞ্জে পৃথক থানার স্বপ্ন ও ভবদহের জলাবদ্ধতা সমাধানে দৃঢ় অঙ্গীকার

জেমস আব্দুর রহিম রানা,:ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোরের মনিরামপুর আসন থেকে বড় ব্যবধানে জয়লাভকারী সদ্য নির্বাচিত সংসদ সদস্য এ্যাডভোকেট গাজী এনামুল হক শনিবার (১৪ ফেব্রুয়ারি) তার নির্বাচনী এলাকার মানুষের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করতে দিনব্যাপী সফর করেছেন। নির্বাচনী ফলাফলের পর থেকেই তিনি উপজেলার জনগণকে ধন্যবাদ জানানোর পাশাপাশি তাদের সমস্যা ও প্রয়োজন সম্পর্কে ধারণা নেওয়ার উদ্দেশ্যে উপজেলার ১৭টি ইউনিয়ন পরিদর্শন শুরু …

Read More »

সংসদে প্রথমবারের মতো নির্বাচিত ১৫১ জন জনপ্রতিনিধি, সবচেয়ে বেশি বিএনপির

নিউজ ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো সংসদে বসতে যাচ্ছেন শীর্ষ রাজনৈতিক দল বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ ১৫১ জন নবনির্বাচিত জনপ্রতিনিধি। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) ত্রয়োদশ সংসদ নির্বাচনে ২৯৯ আসনের মধ্যে ২৯৭ আসনের ফল ঘোষণা করা হয়। …

Read More »

ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট সোল্ডআউট, হোটেল-ফ্লাইটের ভাড়া চার গুণ বেশি

স্পোর্টস ডেস্ক: ক্রিকেটে এমনিতেই সবচেয়ে কাঙ্ক্ষিত লড়াই ভারত-পাকিস্তান ম্যাচ। তার ওপর সব ধরনের অনিশ্চয়তা কাটিয়ে সবশেষ নাটকীয়ভাবে টি-টোয়েন্টি বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান মুখোমুখি হচ্ছে আগামীকাল (১৫ ফেব্রুয়ারি)। এদিকে শ্রীলঙ্কার কলম্বোয় আর প্রেমাদাসা স্টেডিয়ামে অনুষ্ঠেয় এই ম্যাচকে ঘিরে ক্রিকেটবিশ্বে বইছে উত্তজনা। এমনকি টিকিট ছাড়ার কিছুক্ষণের মধ্যেই ‘সোল্ড-আউট’ হয়ে যাওয়ায় সমর্থকদের উন্মাদনার বিষয়টি স্পষ্ট হয়ে উঠেছে। টিআরটি ওয়ার্ল্ডের এক …

Read More »

যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র, পাঠানো হচ্ছে হাজার হাজার সেনা

আন্তর্জাতিক ডেস্ক: সময় যত গড়াচ্ছে ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধের শঙ্কা ততই বাড়ছে। এমন পরিস্থিতির মধ্যে চাঞ্চল্যকর রিপোর্ট প্রকাশ করেছে বার্তাসংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, ইরানে সম্ভাব্য কয়েক সপ্তাহব্যাপী অভিযান চালানোর জন্য প্রস্তুতি নিচ্ছে মার্কিন বাহিনী। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামলার নির্দেশ দেওয়া মাত্রই মার্কিন বাহিনী অভিযান শুরু করবে। নাম প্রকাশে অনিচ্ছুক দুইজন মার্কিন কর্মকর্তা রয়টার্সকে এসব তথ্য জানিয়েছেন। পরিকল্পনার সংবেদনশীলতার কারণে ওই …

Read More »

হ্যাঁ ভোটের মাধ্যমে জনগণ সংস্কারের পক্ষে রায় দিয়েছে: আলী রীয়াজ

নিউজ ডেস্ক: গণভোটে হ্যাঁ ভোটের মাধ্যমে জনগণ সংস্কারের পক্ষে রায় দিয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ। শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকালে ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক বিফ্রিংয়ে এ মন্তব্য করেন তিনি। অধ্যাপক আলী রীয়াজ বলেন, বাংলাদেশের নাগরিকরা অত্যন্ত সুস্পষ্ট এবং দ্বিধাহীনভাবে জুলাই জাতীয় সনদের সংবিধান সংস্কারের প্রস্তাব সমূহের অনুকূলে তাদের রায় দিয়েছেন। এই রায় থেকে এটা …

Read More »

তারেক রহমানকে প্রধান উপদেষ্টার অভিনন্দন বার্তা

নিউজ ডেস্ক: ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভ করায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বার্তা দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। অভিনন্দন বার্তায় জনাব তারেক রহমানের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনার নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় আপনাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। গণতান্ত্রিক উত্তরণের …

Read More »

বিকেলে সংবাদ সম্মেলনে আসছেন তারেক রহমান

ডেস্ক রিপোর্ট :ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে বিজয়ের পর সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি। শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের বলরুমে এই নির্বাচনোত্তর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি জানান, সংবাদ সম্মেলনে নির্বাচন নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেবে বিএনপি। সংবাদ সম্মেলনে বক্তব্য দেবেন দলের চেয়ারম্যান তারেক রহমান।নির্বাচনের ফলাফল, সরকার গঠনের …

Read More »
HTML Snippets Powered By : XYZScripts.com