নিজস্ব প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরা-২আসনে (সাতক্ষীরা সদর-দেবহাটা) জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী গণমানুষের জননন্দিত ও প্রাণপ্রিয় নেতা আলহাজ্ব মো. আব্দুর রউফ এঁর ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) সকালে সাতক্ষীরা শহরের কাটিয়া টাউন বাজার, আমতলা মোড়সহ বিভিন্ন এলাকার স্থানীয় ব্যবসায়ী, ক্রেতা, পথচারী ও সাধারণ জনগণের সঙ্গে কুশল …
Read More »dainiksatkhira24
টিউলিপের বিচারপ্রক্রিয়ার সমালোচনা করলেন শীর্ষস্থানীয় ব্রিটিশ আইনজীবীরা
নিউজ ডেস্ক: যুক্তরাজ্যের সাবেক সিটি মিনিস্টার ও লেবার এমপি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে বাংলাদেশে চলমান মামলাকে ‘কৃত্রিম, সাজানো ও অন্যায্য’ বলে মন্তব্য করেছেন ব্রিটেনের কয়েকজন শীর্ষ আইনজীবী। বৃহস্পতিবার রায় ঘোষণা সামনে রেখে তারা যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামের কাছে পাঠানো এক চিঠিতে এ মন্তব্য করেন। টিউলিপ সিদ্দিক জানুয়ারিতে ব্রিটিশ সরকারের পদ থেকে সরে দাঁড়ান। তার বিরুদ্ধে দেওয়া মামলার রায় ও সাজা …
Read More »দারিদ্র্যের নতুন সংকেত: ঝুঁকিতে ৬ কোটির বেশি মানুষ—বিশ্বব্যাংক
নিউজ ডেস্ক: বাংলাদেশ গত এক যুগে দারিদ্র্য কমাতে উল্লেখযোগ্য সাফল্য দেখালেও ২০১৬ সালের পর থেকে এই অগ্রগতি মন্থর হয়ে পড়েছে। বিশ্বব্যাংকের সর্বশেষ প্রতিবেদন ‘বাংলাদেশের দারিদ্র্য ও বৈষম্য মূল্যায়ন ২০২৫’-এ বলা হয়েছে, বর্তমানে প্রায় ৬ কোটি ২০ লাখ মানুষ, অর্থাৎ মোট জনসংখ্যার এক-তৃতীয়াংশ, অপ্রত্যাশিত বিপর্যয়—যেমন অসুস্থতা, প্রাকৃতিক দুর্যোগ বা অর্থনৈতিক ধাক্কায়—আবার দারিদ্র্যসীমার নিচে নেমে যাওয়ার ঝুঁকিতে রয়েছে। দারিদ্র্য কমেছে, কিন্তু প্রবৃদ্ধির …
Read More »শিগগিরই নতুন রাজনৈতিক জোটের আত্মপ্রকাশ: জানাল এনসিপি
নিউজ ডেস্ক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জানিয়েছে, শিগগিরই দেশে নতুন একটি রাজনৈতিক জোট গঠিত হতে যাচ্ছে। দলের মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটওয়ারী মঙ্গলবার (২৫ নভেম্বর) রাতের এক মতবিনিময় সভায় এ ঘোষণা দেন। রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে আলোচনার শেষে তিনি জোট–গঠনের ইঙ্গিত দেন। নাসিরুদ্দীন পাটওয়ারী বলেন, “অচিরেই বিএনপি–জামায়াতের বাইরে আরেকটি নতুন অ্যালায়েন্স দেখতে পাবে দেশবাসী। এই জোট জুলাইয়ের গণঅভ্যুত্থানের …
Read More »জামায়াত ক্ষমতায় গেলে নারীদের জোর করে বোরকা পরাবে না: শফিকুর রহমান
নিউজ ডেস্ক: জামায়াত ক্ষমতায় গেলে নারীদের বোরকা পরতে জোর করা হবে—এমন অভিযোগ ‘ভয় দেখানো’র কৌশল বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, ক্ষমতায় গেলে কাউকে কোনো পোশাক পরতে বাধ্য করা হবে না। নারী–পুরুষ সবার নিরাপত্তা, সম্মান ও ন্যায়বিচার নিশ্চিত করাই হবে তাদের প্রতিশ্রুতি। মঙ্গলবার (২৫ নভেম্বর) রাতে রাজধানীর মিরপুরে রূপসী প্রো-অ্যাকটিভ ভিলেজ রোডে আয়োজিত এক …
Read More »ডিসেম্বরেই চালু হতে পারে বাংলাদেশ-পাকিস্তান সরাসরি ফ্লাইট
নিউজ ডেস্ক: আগামী ডিসেম্বর মাস থেকে করাচি–ঢাকা রুটে পাকিস্তানের মাহান এয়ার সপ্তাহে তিনটি ফ্লাইট চালু করতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশের হাইকমিশনার ইকবাল হুসাইন খান। তিনি মনে করেন, এটি দুই দেশের বাণিজ্য ও যোগাযোগ বৃদ্ধিতে বড় অগ্রগতি হবে। খবর এক্সপ্রেস ট্রিবিউনের। লাহোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এলসিসিআই)–এ আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, ভিসা প্রক্রিয়া সহজ করা হয়েছে। এখন এলসিসিআই ও …
Read More »যে কারণে শেখ হাসিনাকে ফেরত দিতে অনিচ্ছুক ভারত
নিউজ ডেস্ক: বাংলাদেশ সরকার ভারতের কাছে নোট ভারবাল পাঠিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে দেওয়ার আনুষ্ঠানিক অনুরোধ জানিয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গত ১৭ নভেম্বর শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেওয়ার পাঁচ দিন পর এ অনুরোধ পাঠানো হয়। তাদের বিরুদ্ধে অভিযোগ—গত বছরের জুলাই–আগস্ট মাসের শিক্ষার্থী আন্দোলন দমনে নির্দেশনা দিয়ে প্রায় ১,৪০০ মানুষের মৃত্যু ঘটানো। রায়ের …
Read More »জাতীয় নির্বাচনের দিনেই গণভোট, কমিশনের জন্য চ্যালেঞ্জ
নিউজ ডেস্ক: আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের সিদ্ধান্ত চূড়ান্ত করেছে অন্তর্বর্তী সরকার। এ জন্য ‘গণভোট অধ্যাদেশ-২০২৫’-এর খসড়া নীতিমালা অনুমোদন দিয়ে গণভোট পরিচালনা, গণনা ও প্রস্তুতিমূলক প্রক্রিয়ার বিধান নির্ধারণ করা হয়েছে। বাংলাদেশে তিনবার গণভোট হলেও জাতীয় নির্বাচনের দিন গণভোট আয়োজনের নজির নেই। ফলে একই দিনে দেশে ও প্রবাসে প্রায় ১৩ কোটি ভোটারের জন্য দুটি ভোট পরিচালনায় …
Read More »সীমান্ত এলাকায় নজরদারি বাড়িয়েছে বিজিবি
নিজস্ব প্রতিনিধি: ভারতে চলমান বিশেষ ভোটার তালিকা হালনাগাদকরণ কর্মসূচি SIR (Special Intensive Revision)–কে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের বসিরহাট উপজেলার তারালী ও হাকিমপুর সীমান্তে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। যথাযথ নাগরিকত্বের নথিপত্র না থাকা বহু মানুষ সীমান্তে জড়ো হওয়ায় সাতক্ষীরা সীমান্তে নিরাপত্তা ও গোয়েন্দা নজরদারি বাড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ভারতের বুথ লেভেল অফিসাররা …
Read More »হাইড্রোলিক হর্ন বন্ধে সাতক্ষীরা পরিবেশ অধিদপ্তরে ছাত্রদলের স্মারকলিপি
নিজস্ব প্রতিনিধি: নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন ব্যবহার বন্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবিতে সাতক্ষীরা পরিবেশ অধিদপ্তর বরাবর স্মারকলিপি জমা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সাতক্ষীরা শহর শাখা। মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে সংগঠনের নেতৃবৃন্দ জেলা পরিবেশ অধিদপ্তর কার্যালয়ে গিয়ে এ স্মারকলিপি প্রদান করেন। সহকারী পরিচালকের পক্ষে পরিদর্শক আশরাফ আলী স্মারকলিপি গ্রহণ করেন। স্মারকলিপিতে বলা হয়, শহরসহ জেলার বিভিন্ন সড়কে বাস, ট্রাক, কাভার্ড ভ্যানসহ বিভিন্ন …
Read More »
দৈনিক সাতক্ষীরা সব সময় সবার আগে
